মিষ্টির সরোবর

 

স্বপ্ন হারানো আকাশ-জল আর কত-শত কাঁদবে
এবেলার অবেলায় ওবেলায়! বাঁধন ছেড়ার সময়ে,
অন্যত্রবাসী হয়ে, স্বভাব ভেঙ্গে, ইচ্ছে-পোড়ার দোহাই দিয়ে,
নীরবে নিভৃতে, মরুকরণের গল্প ভুলে;

সর্বক্ষণের শান্তি চমকের পূর্বাভাস চমকায় ঐ দূরাকাশে,
নির্জীব সবুজ পাতার আড়ালে, ফুলের দেশে বসে আছে
এক চাতক পাখি, নির্লিপ্ত প্রণালিতে;

অলিখিত প্রতীক্ষিত জলো-বৃষ্টি সে আসবেই,
উঁকি দেয়া সুখ স্নানে স্নানে, হাঁসফাঁস মেঘ
ঐ যে আসছে বৃষ্টি-কলস কাঁখে;

মেঘেদের বৃষ্টি ফোটায় ফোটায় নিজেকে খুলছে
দেন-মোহরের মিষ্টি বিতরণে, আদি সরোবরে;

গান ও ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,৪৪৯জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. বৃষ্টি সেতো আসবেই। আর প্রকৃতিতে চাতককে সবসময় দেখা না গেলেও সে থাকেই কোথাও না কোথাও! মেঘ যেখানেই থাকুক, যেভাবেই থাকুক চাতকের দেশে বৃষ্টি আসবেই সমস্ত নিয়ম ভেঙ্গে। শুভেচ্ছা জানবেন কবি।

  2. মেঘেদের বৃষ্টি ফোটায় ফোটায় নিজেকে খুলছে
    দেন-মোহরের মিষ্টি বিতরণে, আদি সরোবরে;
    বাহ! কি চমৎকার লিখলেন।
    প্রতীক্ষারা অলিখিতই থেকে যায়,,,

    1. সত্যি- ই চমৎকার!! ধুর এ জায়গাটি তো দুষ্ট-দুষ্ট লেখা!
      নিজের কাছে তো পচা পচা লাগে, ভালো ও লাগে।
      তবুও আমরা প্রতীক্ষাদের চাই-ই হৃদয়ের গভীরে।
      শুভেচ্ছা জানাচ্ছি।

  3. বৃষ্টির ফোঁটায় ফোঁটায় দেন-মোহরের মিষ্টি। চমৎকার উপস্থাপনা। চাতক অপেক্ষায় আছে, বৃষ্টি না এসে পারে। শুভ কামনা রইলো।

  4. চেনা প্রকৃতির সাথেই এতো কথা বলা যায়। মেঘ ছুঁয়ে দেয় বলে আমি তার। চাতক দূরেই থাক। কথোপকখন চলুক। মেঘকে বলি, এবার গেলে স্মৃতিগুলো নিয়ে যাও।
    শুভেচ্ছা অহর্নিশি

  5. চাতকের অপেক্ষা বুঝি আর ফুরাবে না ? এতো এতো বৃষ্টি নিয়েও তৃষ্ণার্ত! আসলে তৃষ্ণার কোনো সীমা , পরিসীমা থাকে না। মিষ্টিতে সরোবর ভরে উঠেছে আর নেই কোনো চিন্তা। কিছুদিন ভালো থাকা যাবে। অফুরন্ত শুভকামনা রইলো

মন্তব্য করুন