আষাঢ়ে গল্প ( ২ )

নীল আকাশ আজ কষ্টের চাদরে ঢাকা। সবাই ভাবে, মেঘ করেছে। কেউ কেউ মহা আনন্দে ক্যামেরা তাক করে থাকি। কখন বিদ্যুৎ চমকাবে। একবারও ভাবি না, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে আকাশে। বজ্রপাত, হায়! সে তো তার হৃদয়ের করুণ চিৎকার। কষ্ট সইতে না পেরে নীল আকাশও কাঁদে। রোমান্টিক মুডে,  আমরা তার কান্নাগুলো নিয়ে হাত দিয়ে খেলার চেষ্টা করি। কেউ কারও কষ্ট বুঝি না। আধুনিকতার কঠিন মানসিকতায় ছোঁয়া এ হৃদয়। আষাঢ়ের প্রথম বৃষ্টিটা আজ অনুভব করার চেষ্টা  করলাম। গভীর শ্বাস প্রশ্বাস বিনিয়ম হলো। কান্নাগুলো গলায় এসে আটকে গেলো। তীব্র আবেগে বললাম, ” ভালো থেকো প্রিয়, যতদিন দেহে নিঃশ্বাস ; ততদিন এই ভালোবাসা তোমার জন্য। “

মোট পড়েছেনঃ ১,৩৫০জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. নীলাকাশ নীলে ভরা গরলে থাকলেও এই নীলাকাশে আমাদের অনেক চাওয়া/পাওয়া/প্রাপ্তি থাকে। কষ্ট আমরা কেউই বা বুঝি কখন কতটুকু জানিনা। যার জ্বালা সেই বোঝে এটাই হইতো সার্থক শব্দ। হাজারো কষ্টে দুখে ভালো থাকি বা থাকার চেষ্টা করি। তাই সবাই বলি সবাই থাকি থাকি।

  2. কষ্ট এমনই এভাবেই আকড়ে ধরে থাকে এবং অশ্রু ভিতর থেকে বৃষ্টির রুপ নেয়। তারপরও ভালোবাসার মানুষের ভালো থাকার প্রত্যাশায়,,,,,, শুভকামনা আপু।

  3. বৃষ্টি কখনো কষ্টে কাঁদায় কখনো আনন্দে ভাসায়। প্রকাশ অনেক সময় একই, উপলব্ধ অনুভবের রুপ ভিন্ন ভিন্ন হয়ে ধরা দেয়।

    শুভ কামনা 🌹🌹

  4. “বজ্রপাত, হায়! সে তো তার হৃদয়ের করুণ চিৎকার। কষ্ট সইতে না পেরে নীল আকাশও কাঁদে।”

    বৃষ্টিকে নানানরুপে প্রকাশিত করেছেন লেখকগন। এটিও তেমনি একটি রুপ।

    শুভকামনা।

  5. ভালো থেকো প্রিয়, যতদিন দেহে নিঃশ্বাস ; ততদিন এই ভালোবাসা তোমার জন্য। “
    দিদি, অনেক দির পর আপনার লেখা পড়লাম ভাল লাগলো খুব,
    দিদি,ভালো থাকুন সুস্হ থাকুন সব সময় শুভ কামনা করি //

  6. আষাঢ় মাসটা আগের সেই আষাঢ় মাস নেই।এখন ভয় জাগে একটু বৃষ্টিতে শহরেও নৌকা চলে।তবুও আষাঢ়ের বহমান প্রকৃতির সৌন্দর্যকে উপেক্ষা করতে পারিনা।চমৎকার আষাঢ় বন্ধনা।

    1. প্রকৃতিতে ভালোই রদবদল হয়েছে। আমরাও হয়তো প্রকৃতিকে এভাবে দেখে অভ্যস্ত হয়ে যাবো। তবে, ছোটবেলার আষাঢ় আর এখনকার আষাঢ়ে অনেক তফাত।
      শুভ কামনা ভাই

  7. কষ্টের চাঁদর মেলেছে ডানা নীলের আকাশ জুড়ে,
    হাসছে, আলো ছড়িয়ে বিদ্যুতে বিদ্যুতে,
    কান্নার ছলে উগরে দিচ্ছে ভালোবাসাবাসির কুহক!

  8. আষাঢ়ের রোদ-বৃষ্টির ছলচাতুরী তে মনটাও কেমন জানি হাসি-কান্নায় মেতে ওঠে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

  9. প্রকৃতির কষ্ট ধারণ করার ক্ষমতা হয়তো আমাদের নেই। এমনিতেই আমরা কেউ কারো কষ্ট বুঝতে চাই না, শুধু নিজেকে নিয়ে ভাবনায় পড়ে থাকি। খুব ভালো লাগলো আষাঢ়ে গল্প। শুভ কামনা ও ভালোবাসা রইলো।

মন্তব্য করুন