স্মৃতির বিবর্ণ শহর

 

যে শহরে আমার বেড়ে ওঠা- ঠিক সেখানেই শুরু হয়েছিলো তোমার-আমার প্রেমের অঙ্কুরোদগম;
একটু একটু করে শাখা-প্রশাখা গুলো যখনই বেঁচে থাকার লড়াইয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলতে চাইলো- ঠিক সেখানেই পথ রোধ হলো , বেজে উঠলো মৃত্যুর পরোয়ানা।
স্বাধীনতার দোহাই দিয়ে পাশ কেটে চলে গেলে অন্য কোথাও শিকড় গাড়তে;
ছিন্নভিন্ন করে দিলে কৈশোরের অবোধ স্বপ্নগুলোকে।
একই শহরে থেকে ও আজ আর দেখা হয় না তোমার-আমার বহু বছর।
একটু একটু করে হৃদয়ের আঙ্গিনা থেকে তোমার ছায়া সরে গিয়েছে , তোমার অস্তিত্ব রক্ষায় নেই কোনো বাঁধের টেন্ডার।
তবুও তুমি আছো সশরীরে, মনের গহীনে- স্মৃতির বিবর্ণ স্মরণে।

এই শহরের বাতাসে ভেসে বেড়ায় বিশ্বাস হরণের জলছাপ, মসলাযুক্ত হৃদয় পোড়ার গন্ধ নাসিকারন্ধ্রে প্রেমেরমের ক্ষত বাড়িয়ে দেয় দগদগে কয়লার আঁচে।

আমার স্বপ্নগুলো চুরি হয়েছে , তোমার অভিনব পেশাদারিত্বের কারুকার্যে;
তোমার ঠোঁটের মাঝে অমৃতসুধা খুঁজতে গিয়ে স্বর্গের সিঁড়ি বেয়ে নরকে বন্দী হলাম।

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ১,২৫১জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. স্বপ্ন চুরি। ভালো বললেন। এই আবেগি স্বপ্নগুলো কেউ চুরি করে আমাদের ঘুমের বারোটা বাজায়। নরক তখন দুনিয়ায়।
    আপনি কবিতা ভালো লিখেন। শুভ কামনা।
    নাসারন্ধ্র বানানটা সম্পাদন করেন।

  2. পড়তে বেশ লাগলো,
    বিশ্বাসঘাতকতা, উপেক্ষা করলেও মানুষ স্মৃতি ভুলতে পারে না।
    স্মৃতি আঁটকে রাখে স্মৃতির জেলখানায়।

    শুভ কামনা।

  3. স্মৃতি গুলো কেন যে সাথে করে নিয়ে গেলো না!
    পোড়া স্মৃতি শুধুই পোড়াতে জানে, স্বপ্ন-অঙ্কুর পুড়ে যায় ছাইচাপা আগুনে।

    বিক্ষোভ আর ভালোবাসা মিলেমিশে এক হয়ে গেছে এই কবিতায়। অনেক অনেক ভালোলাগা রইলো।

    শুভ কামনা 🌹🌹

  4. ভালোবাসতে না চাইলেও তাকে চুপিচুপি ভালোবাসা হয়ে যায়। তখন মন পোড়া গন্ধই সম্বল। আর অভিযোগ সে শুধুই একার কেউ শোনেও না ভাগও বসায় না। শুভ কামনা দিভাই।

মন্তব্য করুন