ঘুঙুরের শব্দে বৃষ্টির মুখোমুখি

 

লিখে রেখেছি/ফেলেছি অজস্র শব্দ
অক্ষরে অক্ষরে, আর-ও কত কী লিখতে
থাকবো বুননে বুননে, কে জানে!!

কাঁচ দেয়ালের আরশিতে রোদ বৃষ্টির আনাগোনা
মেঘেদের উঁকিঝুঁকি নিরন্তর,
জানালায় পাখি-ফুলের মনোরম কোলাহল
খুনসুটি, টানা বৃষ্টির মুখোমুখি;

মরুকরণের বিষণ্ণ নীরবতা এখানে ছুঁয়ে যায় না,
পাখিদের শিষে ঝুলে থাকে অ-নীরব কথামালা
ঘুঙুরের শব্দে শব্দে;

তবুও মানুশখেকো হারামি স্মৃতির শাপলারা
কড়া নাড়ে, দুলে ওঠা নোনা জলের ঘ্রাণে ঘ্রাণে;

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৯০৪জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. মানুষ খেকোদের নীরব জ্বালা।
    ১০ লাইনে প্রকৃতির বর্ণনা ভালো লাগলো। স্মৃতিরা নিপাত যাক। নীরবে চোখের জল পড়ুক। ভালবাসাগুলো বাঁচুক।
    শুভ কামনা

  2. আরও অনেককিছু লিখে রাখেন ভাইয়া,আপনার শব্দচয়ন, অসাধারন তাই হারিয়ে যাওয়ার আগেই অনেক কিছু লিখে রাখুন ভাইয়া। আমার মাঝে মাঝে শব্দ হারিয়ে যায় তাই বললাম বৈকি! প্রকৃতিকে মনে হয় অনেক কাছ থেকে দেখলাম আজ আবার এই লেখায়। শুভকামনা।

  3. স্মৃতিরা সত্যিই মানুষ খায়। তানা হলে মানুষগুলো স্মৃতির মাঝে এভাবে বারবার হারিয়ে যেত না। আহ্ বৃষ্টির নূপুর বাজে সকাল দুপুর। খুব সুন্দর একটি কবিতা ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন নিরবধি

    1. স্মৃতি খুব খারাপ, আবার সুখ-স্মৃতি হেভি আনন্দের।
      প্রকৃতিতে বৃষ্টি, ের থেকে আনন্দের আর কী-ই-বা থাকতে পারে।
      ভাল থাকুন।

    1. বৃষ্টি আমার কাছে ধরা দেয় নানা রূপে নানান ভাবে।
      তাই তার প্রতিক্রিয়া ও হয় ভিন্ন ভিন্ন। ঘুম তো ভাল, ঘুমিয়ে পড়ুন/থাকুন।
      ভাল থাকুন।

  4. মানুষখেকো স্মৃতিরা। অসাধারণ শব্দ চয়ন। সত্যিই স্মৃতিরা যেভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে একে ধরনের খাওয়াই বলা যায়। স্মৃতিরা বেঁচে থাকুক বেঁচে থাকি আমরা। শুভ কামনা অবিরাম।

  5. হা হা হা মানুষখেকো হারামী স্মৃতি। একদম। বড্ড জ্বালাতন করে এই স্মৃতিরা তবু পিছু ছাড়ে না।
    শুভ কামনা ভাইয়া।

মন্তব্য করুন