মানব নদীর কূল

ছোট্ট হাঁসের ছানা,
টুপ করে ডুব ক্ষণিক দিয়েই
খাচ্ছে তুলে দানা।

বার বারে ডাক দিচ্ছে যদি
বক্ষে আশা চষে,
উঠছে দ্বিগুন জোশে,
লাফ দিয়ে ফের মায়ের পিঠে
ঘাপটি মেরে বসে।

গাছের ডালে কাক ভাবে সেই
দৃশ্যে উঠে দুলে,
দেখেই পরাণ খুলে,
ক্যান ছাড়ে না ওদের তরে
হিংসা আমায় ভুলে!
ভিড়ছে তবে জান তরী কি
মানব নদীর কূলে!!

ছবি: সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১,১৮৯জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. ছড়া টা বেশ মজার। আমার বাসায় দুটো হাসের ছানা আছে। অন্যান্য পশু পাখির থেকে হাসের ছানাদের চাঞ্চল্য অনেক ব্যতিক্রম লাগে, আর ওদের সঙ্গ অবশ্যই উপভোগ্য 🙂

    1. হাঁসের ছানা একটু বেশিই মনোহরা চঞ্চলা।
      সুন্দর মন্তব্যে অতিশয় তৃপ্ত হলাম।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।

মন্তব্য করুন