হাসি-মাখা মেঘ

 

দুঁ’ফোটা সুখ
ছুঁয়ে যায় অনুক্ষণ
উচ্ছলে আনন্দন;

দুঁ’ফোটা দুঃখ
দূরে দূরান্তর,
হাতছানি দেয়
দূরে বহুদূর;

নয়নে নয়ন রেখে
সফেদ মেঘ-দল হাসে
অঝোরে,
রাখ-ঢাক না-রেখে
সাত পাকের আদরে
না-বেঁধে,
প্রতিটি প্রাণ-জানলায়
চকিত পলক-পলকে;

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৯৮৯জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. মেঘ দেখে আর ভয় কি? সুখ দুখ আনন্দ বেদনা সব মিলিয়েই জীবন। হাসি কাঁদি আবার হাওয়ায় ভাসি। মেঘেরা ও অমন। কখনো ঝরঝরিয়ে, কখনো নীলাভ বার্তা নিয়ে, কখনো সাদা মেঘের ভেলা ভাসিয়ে, কখনো কুয়াশার মতো। তবুও আসুক। বৈচিত্রময় হোক
    এতো সুন্দর ছড়ায় প্রিয়তে দিলাম।
    শুব সকাল

    1. এমন মুহূর্ত-লেখা আপনার আনন্দের সাথী হয়েছে দেখে ভালই লাগল।
      তবে মনে রাখতে হবে লেখক কিন্তু ছড়া ল্যাক্তে পারে না!!
      আপনিও ট্রাই করুন, পাঠক সাথে থাকবে।
      ভাল থাকুন।

  2. বাহ্ বাহ্ চমৎকার ছড়া। প্রকৃতির এমন বৈচিত্র্যময়তায় মনটাও কেমন জানি হাসি, কান্না, আলো, অন্ধকারে হারিয়ে যায়। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

    1. ধুর!! এগুলাইন ছড়া-ফড়া কিচ্ছু না, শুধুই মন যা চায় লিখে যাওয়া।
      আসুক আনন্দ-বৃষ্টি সবার মাঝে সবার হৃদয়ে সেই কামনা করি।
      ভাল থাকুন ভিজে যাওয়া বৃষ্টিতে।

মন্তব্য করুন