আজ আমাদের জাতির ইতিহাসে আরেকটি কালো দিনঃ সজীব ওয়াজেদ জয়

আজ আমাদের জাতির ইতিহাসে আরেকটি কালো দিন। আজ আমি স্মরণ করছি আমাদের জাতীয় নেতাদের, জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনামলে যাদের ঢাকা কারাগারের অভ্যন্তরে ঠান্ডা মাথায় খুন করা হয়। তাঁদের আত্মা শান্তিতে থাকুক।

এই খুনীদের মধ্যে অনেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে। এই শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের বিচার এবং মানবাধিকার নিয়ে উপদেশ দিতে ছাড়ে না, যদিও তারা নিজেরাই দোষী সাব্যস্ত হত্যাকারীদের আশ্রয় দিচ্ছে। আমি তাদেরকে যত দ্রুত সম্ভব খুনীদের ফেরত দেয়ার আহবান জানাই।

আরেকটি উল্লেখযোগ্য ঘটনা আজ ঘটেছে। নির্বাচন কমিশনে জামাত-ই-ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় আমাদের হাই কোর্ট প্রকাশ করেছেন। জামাত আর বৈধ রাজনৈতিক দল রইলো না। ১৯৭৫ সাল থেকে স্বাধীনতার চেতনার সাথে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এই রায় সেই কলংক মোচনের পথে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!

লেখাটি সজীব ওয়াজেদ জয় এর ফেইসবুক পেইজ থেকে নেয়া। ইংরেজি সহ সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য এখানে ক্লিক করুন ।

মোট পড়েছেনঃ ৭৩৮জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. শুধু কলঙ্কই না যারা এর সাথে জড়িত তারা নিকৃষ্ট অধম কারন তারা একটি আদর্শকে যখন হারাতে পারেনি তখন তাদের হত্যর মাধ্যমে ধংস্ব করেছে।

মন্তব্য করুন