অলিখিত সন্ধি

 

রাত্রি-নদীর উচ্ছসিত উচ্ছলিত কলরোল
চোখ বুজলেই শুনতে পাই,
নিঃশঙ্ক হৃদয়ের পদচারণা শুনতে পাই,
জীবনের সুখ সুখ চাঞ্চল্যে আনন্দ-অনুভবের
স্পর্শ পাই, অপ্রতিরোধ্য বৃষ্টি-ছোঁয়া-জলের মত;

শেষ ত্রস্ত-চৈত্র-খরার  নীল বিষণ্ণতা,
বেমালুম মাটি-মাটি হয়ে যাওয়া উচ্ছল আনন্দ-রাত্রি;

ইচ্ছে করে পঞ্চবটীর মন্ত্রপূত চক্রবেড় ভেঙ্গে
লুটে নেই কিংবদন্তির সব সুখ,
অলিখিত সন্ধিতে।

গান, ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,১৫৯জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. সুখ খুঁজে নেন, কিছু আমাদের কেও ছিটেফোঁটা দিয়েন।উচ্ছোষিত বানান ভুল মনে হচ্ছে । দেখবেন ভাইয়া। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন

    1. ‘পঞ্চবটীর মন্ত্রপূত চক্রবেড়’ এটি তো আপনার জানা বিষয়। কিছু বলেন।
      বানান ভুল ঠিক করে দিয়েছি।
      খুঁজে পেলে ব্লগবাসিরা টের পেয়ে যাবেন অবশ্যই।
      ভাল থাকুন।

      1. রাম, লক্ষ্মন আর সীতাকে নিয়ে পঞ্চবটী বনে উপস্থিত হলো। রাবন‌ জেনে গেল রাম ওখানে আছে। কিন্তু সেখানে গিয়ে সীতাকে দেখে রাবনের লোভ হলো সীতার উপর। তাই সীতাকে অপহরণের চেষ্টা করলো কিন্তু লক্ষ্মন সীতাকে বের না হবার জন্য একটি চক্রবেড় দিয়ে যায়। তখন রাবন ঋষির বেশ ধরে সীতার কাছে ভিক্ষা চায়, সীতা ভিক্ষা দেবার জন্য দাগের বাইরে আসতেই রাবন তাকে হরণ করে।

  2. সন্ধি করে সুখ পাওয়া যায় ভাইয়া? অবশ্যই যে সুখ অন্তরের অনুভবে আসে আপনা আপনি সেটাই প্রকৃত সুখ। সেই সুখানুভব ছড়িয়ে যাক দিক দিগন্তে।

    শুভকামনা জানবেন।

  3. ইচ্ছে করে পঞ্চবটীর মন্ত্রপূত চক্রবেড় ভেঙ্গে
    লুটে নেই কিংবদন্তির সব সুখ,
    সমসন্ধিতে আসুক তবে কিংবদন্তির প্রকৃত সুখ।
    .
    যথার্থ লেখনশৈলী, দাদা।

  4. ইচ্ছে করে পঞ্চবটীর মন্ত্রপূত চক্রবেড় ভেঙ্গে
    লুটে নেই কিংবদন্তির সব সুখ,
    অলিখিত সন্ধিতে।

    সন্ধিতেই বেশি সুখি হওয়া যায় ভাইজান, চমৎকার চয়ন।

মন্তব্য করুন