চোতের দুপুরে

ক্ষণ যেতো মোর চোতের খোঁজে
দিন বা শেষে মাস,
বুঝবে কি তা কিশোর বিনে
দুষ্টুমির সেই আশ!

বাপ মা কখন ভর দুপুরে
একটু দিবে ঘুম,
এই তো চাওয়া আম চোরাদের
রোজ দিতো যা চুম।

নাই বা বলি ঘুড়ির কথা
গোল্লাছুটের দৌড়,
গাল শুনে রোজ খেলছি তবু
ধুমসে পুলিশ চোর।

চুপটি খেলা চড়ুইভাতি
কিংবা শাখে গান,
যায় কি ভুলা সখ্য সুখের
মান বা অভিমান!

অব্দ শেষে ঠিক দোরে ফের
আসছে চোতের দিন,
নেই শুধু সেই ব্যাকুল সুরের
হৃদ গহীনের বীন।

ছবি: সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১,২১৯জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. এমন দৃশ্য কি ভোলা যায়? গ্রামে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হয়েছি , আম কুড়ানোর মজাই আলাদা। চমৎকার লিখেছেন কবি। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. সত্যিই ভুলা যায় না প্রিয় কবি।
      সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন ভালো থাকুন।

    1. চাইলেও যেন ভুলা যায় না সেই দিনগুলি।
      সুন্দর মন্তব্যে অতিশয় তুষ্ট হলাম।
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন ভালো থাকুন।

মন্তব্য করুন