স্বাধীনতার আর্তনাদ

বাতাসে আজ স্বাধীনতার গন্ধ ভেসে আসে,
পাখির কূজনে বিজয়ের গান।
বসন্তের সমারোহে ঐক্যতানের প্রলয়;
লাখো শহীদের প্রাণবায়ু ঘুমিয়ে আছে কোটি প্রাণে।
স্বাধীনতা তুমি জাতির পিতার, স্বাধীনতা তুমি লাখো বীরাঙ্গনার।

স্বাধীনতা আজ পরাধীনতার শিকলে আবদ্ধ,
স্বাধীনতার আর্তনাদ ডুকরে কেঁদে মরে স্মৃতির মিনারে।
লাখো বীরাঙ্গনার সম্ভ্রম উপহাসে হয়েছে পরিণত,
লাখো শহীদের রক্ত প্রশ্নবিদ্ধ নর্দমার কীটের দরুণ;
সন্তান হারানো হাহাকার হারিয়ে যায় ঝড়ো-বাতাসে।
বিজয়ের উল্লাস অশ্রু হয়ে ঝরে জন্মভূমির বুকে।

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ১,১১০জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

      1. আপনিও ভালো থাকবেন আপু।
        অনুরোধ করবো নিজেকে কবিতায় আবদ্ধ না রেখে অন্যান্য ক্ষেত্রেও লেখার জন্য, এছাড়া বল্গে এতী ছোটো লেখা মানায় না আপু।

  1. স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু সেই স্বাধীনতার শৌর্যবীর্য অক্ষুণ্ণ রাখতে পারিনি। এর দায় আমাদের।

    চমৎকার লিখেছেন আপু। শুভকামনা রইলো।

    1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সত্যিই তাই। সময় যত গড়াচ্ছে স্বাধীনতার আর্তনাদ বেড়েই চলেছে। কবে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত হবে? ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর

  2. স্বাধীনতা আজ গুমরে কাঁদে স্বাধীনতার আড়ালে।
    বিনম্র শ্রদ্ধা যাদের রক্ত-প্রান-সম্ভ্রমের বিনিময়ে এলো স্বাধীন পতাকা।
    আপনার জন্য শুভ কামনা রইলো 🌹🌹

  3. সুন্দর অনুধাবনে অনন্য নিবেদন প্রিয় কবি।
    সময়ের সাবলিল উচ্চারণ।
    ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।

  4. অনেক কষ্ট করে এই স্বাধীনতা পেয়েছি কিন্তু আদৌ তা রক্ষা করা খুব কঠিন। সকল শহীদ, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, শ্রদ্ধা।

    1. অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্বাধীনতা যেন মুখ থুবড়ে না কাঁদে এই কামনা হোক সবার। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

  5. অনেক সুন্দর উপস্থাপন দিদি।স্বাধীনতার মান রক্ষা দায়িত্ব আজ আমাদের সকলের।অজস্র সম্মান ও গভীর ভালোবাসা সকল মুক্তিযোদ্ধা,শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের প্রতি রইলো।

    1. অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য 💓💓। স্বাধীনতার মান, সম্ভ্রম রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করুন