বালুকার চরে ঘর

দেখেছো কি সেই চর!
যেখানে অভাগা বালুকার বুকে
বিশ্বাসে বাঁধে ঘর!

চৈত্র মাসের কাঠ ফাটা রোদে
শীতল পরশ পেতে,
ব্যাকুল প্রকৃতি মৃদু সমীরণে
বারে বারে উঠে মেতে।

তবুও কি কারো অকুলের পথে
প্রীতি হয়ে ভাসে ভেলা!
অলিরা খুশিতে গুঞ্জনে করে
কাননেরই বুকে খেলা!

অম্বুদ বিনে গগনের সাজ
জমে না মনের মতো,
তা বলে কি সেথা আষাঢ়ের ধারা
ঘিরে থাকে অবিরত!

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৮৫৫জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. শুভ সকাল। ভালোবাসা ও বিশ্বাসের দ্বারা বাধা ঘর বড়োই মজবুত হয় ….দমকা হাওয়া কিংবা অজানা ঝড় তা ভেঙে দিতে পারেনা।
    সকাল সকাল কবিতা টি পরে ভালো লাগলো।
    ভালো থাকুন, নিরাপদে থাকুন।

  2. ভুল মানুষকে ভালোবেসে বালুচরে বাঁধি ঘর। সে-ই ঘর যখন তখন কর্পূরের মতো উবে যেতে পারে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  3. বিস্বাসে বাঁধা ঘর ঝড়ে উড়ে গেলো ও বিশ্বাস তো বাঁধা পরে থাকে প্রাণের মাঝে | আবার তাই বালুকাতেই ঘর বাঁধে | খুব ভালো লাগলো কবিতা | শুভ কামনা |

    1. গঠনমূলক মন্তব্য পেয়ে অতিশয় তুষ্ট হলাম।
      বিশ্বাস টিকে থাকে বলেই বারে বারে বালুচরে ঘর বাঁধে মন।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অপরিসীম।
      সুস্থ থাকুন ভালো থাকুন।

মন্তব্য করুন