প্রিয়তমা যখন নায়িকা

অভিমানী প্রিয়াকে বললাম ফোনে-
                    একটি কথা শোনো,
তোমার সাথে এখন থেকে-
                    নেই গো রাগ কোনো।
দেখা করো আমার সাথে-
                    অনেক কথাই আছে,
ভালোবাসবো অনেক তোমায়-
                    থাকবো সদা কাছে।

 

প্রিয়তমা বলে এসব পুরাতন কথা-
                    শুনছি বহুবার আগে,
তোমার মুখের মিষ্টি কথাও এখন-
                    তেতো তেতো লাগে।
কিন্তু আমি শহরে আছি-
                    বেশ কদিন থেকেই,
পরিচালক আমায় নায়িকা বানালো-
                    প্রথমবার দেখেই।

মোট পড়েছেনঃ ২,৪২৫জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. আহারে এই হলো ভালোবাসা, জীবন। বাস্তবতা বড় কঠিন রে ভাইয়া। তবুও ভালো কিছু হোক এই কামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন

মন্তব্য করুন