তুমি আমার

ঘন তমসায় জাগা অভাগার মনে
বারিদের আড়ে উঠা এক ফালি চাঁদ,
বরষায় গৃহহারা অসহায়ী রণে
দুখিনীর খুঁজে পাওয়া গলা ডোবা বাঁধ।

দূর পানে ছুটে চলা চপল দু’পায়ে
ফিরে দেখা পথিকের আধো জাগা বেলা,
অকুল পাথারে চলা ডুবু ডুবু নায়ে
ব্যাকুলে নজরে পড়া নাতি দূরে ভেলা।

তুমি বিনে জীবনটা বড় আশাহীণ
হয়তো পাইনি বলে আপনার দেখা,
তবু দান কৃপা এসে যদি ভাবি দীন
মহিমায় হৃদে আঁকে অনুভবে রেখা।

তবুও হৃদয় কেন খুঁজে নীলাচল!
সকল আশা কি তবে বাসনার বল!!

ছবি : সেনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১,৯০৬জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. সুন্দর কবিতা। শব্দচয়নে দারুন মুন্সিয়ানা খুঁজে পাই আপনার প্রতিটি লেখায়। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল

মন্তব্য করুন