মানের রেশ

আফসোসে কয় কলমিলতা
তুচ্ছ আমার ফুল,
ক্যান তবু রব করলো সৃজন
বল দেখি ভাই গুল?

বৃথায় কাঁদিস গুল হেসে কয়
মুছ তো চোখের জল!
ভাব তবু তোর মানটা কি নয়
শুদ্ধ ছাদের তল?

দাম যদি দেয় সত্য সাধু
আমায় ভাবিস বেশ,
যাই যদি বা খলের গলে
রয় তাতে কি রেশ??

মোট পড়েছেনঃ ৭৫২জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. কলমির সৌন্দর্য যত ই মনকাড়া হোক, যত গুণ ই থাকুক না কেন তবুও কেউ তাকে আদর করে ধরে রাখেনা। চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। নিরন্তর শুভকামনা রইলো

  2. সব ফুলেরই কদর আছে কারণ সকল প্রতিকূলতা জয় করেই প্রতিটি ফুল ফোটে। ছোট লেখা, তবে সুন্দর হয়েছে।
    শুভ কামনা 🌹🌹

    1. সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
      সু্স্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন