ভালবাসা মানে(পর্ব-০১)

ভালবাসা নামক একটা শব্দ আছে
এখন আর বিশ্বাস করিনা আমি,
ভাঙ্গাচোরার মাঝেই যার অস্তিত্ব
কিছুটা আবেগ আর পাগলামী।
কখনো আনন্দে ভাসায় কখনো দুঃখে কাঁদায়
সুখীকে নাচায় নিঃস্বকে আরো নিঃস্ব বানায়।
ভালবাসা মানেইতো বুক ভাঙ্গা আর্তনাদ
স্নিগ্ধ গোলাপ পাপড়ির দু’ফোটা জল,
আর দু’চোখের মাঝে যে সমুদ্র দেখা যায়
তা ভাঙ্গা বুকে সারাক্ষণই করে টলমল।

মোট পড়েছেনঃ ৭৮১জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. প্রেম আর বিরহ হাত ধরাধরি করেই হাটে — আর দু’চোখের মাঝে যে সমুদ্র দেখা যায়
    তা ভাঙ্গা বুকে সারাক্ষণই করে টলমল।

  2. ভালোবাসা মানেই তো দুঃখ এর সমুদ্র আর সুখটা হলো বিন্দু সম। নিরন্তর শুভকামনা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি

মন্তব্য করুন