মন শকুন

তোমায় মন পাখি করে হৃদয় পিঞ্জিরায়
দিয়েছিলাম স্থান,
শকুন হয়ে হৃদয়টা ঠুকরে ঠুকরে খেলে
হল স্বপ্নের অবসান।
ধারালো ঠোঁটের আঘাতে রক্তাক্ত চোখ
লালচে ফোটায় ভেজা মুখ,
বিষাক্ত চাহনির তীব্র রশ্মির ঝলকানি
ক্ষতবিক্ষত আশা ভরা বুক।
নখের আঁচড়ে মনের চাঁদটাও ছিন্নভিন্ন
স্বপ্ন তারকারা পরিণত লাশে,
আশার মেঘগুলোও ডানার আঘাতে আহত
মন শকুন হয়ে উড়ছ আকাশে।

মোট পড়েছেনঃ ৭৫৫জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. বিষাক্ত চাহনির তীব্র রশ্মির ঝলকানি
    ক্ষতবিক্ষত আশা ভরা বুক।” ——লাইন দুটি ভীষণ ভালো লেগেছে, পুরো কবিতায় এক ধরনের কষ্ট বিদ্রোহ হয়ে ধরা দিয়েছে, গদ্য ছন্দের কবিতাখানি আমার ভাল লেগেছে—- শুভকামনা রইল

  2. মন পাখি শকুন হয়ে ঠুকরে ঠুকরে খেল। সুঁই হয়ে ঢুকে ফাল হয়ে বেরলো আর কি। কষ্টের ছবিটা , বিদ্রোহের উত্তাপ টা ভালোভাবেই বোঝা গেল। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  3. সুন্দর উপমায় বিরহের কবিতা।
    গড়ার আশায় মন করলে দান
    তবেই হয় সুন্দর প্রেমে সমৃদ্ধ জীবন।
    আন্তরিকতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ প্রিয় কবি।

মন্তব্য করুন