নবরূপে

উঠছে সনের নতুন রবি
ঝরছে আশার আলো,
এবার বুঝি কাড়বে ধেয়ে
দৈন্য ভেদের কালো।

গড়বে মানুষ স্বপ্ন আশা
শুদ্ধ স্বাধীন বায়ে,
খোশ খুশিতে ভরবে জীবন
সাম্য সুখের ছায়ে।

জব্দ হবে রোগ ব্যাধি সব
দৃষ্টে সজীব ধারা,
সখ্য প্রীতি ভাঙবে হেসে
মন মানুষের কারা।

ফুল ফসলে ভরবে জমি
হাসবে শ্রমীর আঁখি,
নাচবে তরু ঝির ঝিরে বায়
গাইবে শাখে পাখি।

থাকবে না দুখ দীন দুখীদের
হারবে মনের জরা,
আবার বুঝি উঠবে জেগে
চঞ্চলে এই ধরা।।

অনন্ত আন্তরিক শুভ কামনায় সবার প্রতি রইল
নবরূপে নববর্ষের শুভেচ্ছা।

মোট পড়েছেনঃ ৮৫৩জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. অনেক সুন্দর একটি কবিতা নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা নিয়ে। শুভ নববর্ষ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

    1. নববর্ষের শুভেচ্ছা রইল প্রাণঢালা।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
      শুভ কামনা অন্তহীণ।

    1. সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন