ওরে মওলা খাতাকলমে হইছি স্বাধীন
আসলেই আমরা অতিব পরাধীন
না পাইছি বলার স্বাধিনতা
খুয়াইছি নৈতিক শৃঙ্খলতা।
এরই নাম কি স্বাধীনতা
এরই নামকি নীতিবাদিতা
মান যায় যাককে
জান আছে বেঁচে!
নরাধমে শিক্ষিত আজ কুশিক্ষিত
অল্পকিছুজন নাস্তানাবুদ কুশিক্ষায় অত্যাচারিত
নীতিবানে সাজছে নীতিহীনে বেজায় মত্ত
গরীব আজ ভাসছে শুন্য খটখটে নায় অন্ন।
নায় নায় মান নায় কুশিক্ষিতদের
আস্থায় জ্বল জ্বলে ভিতরে মরছে জ্বলে
খায় বা না খায় গরীব বেশ আছে রাস্তাঘাটে
ফুটপাত জায়গা দখলে লাথিগুত্তা খেয়ে।
রাজার নীতি রাজনীতি ভিক্ষুকের ঝুলিতে
মানুষ মারার কারিগর তারাই আজ সহজে
অর্থেবিত্তে আছে উজ্জলি মরে আবার গুলিতে
বিশ্ববেহায়া রাজনীতি খুইছে অসহায় সন্তানেরে।
নেতানেত্রী সবাই ব্যস্ত ধর মার খাও
কেসে ফেলো লুটে নাও অসহায়ের অন্ন
গ্রাম্য সালিসে মজা লুটে ভন্ড প্রতারক
অসহায় আরও অসহায় ওদের খপ্পরে।
আল্লার মার দুনিয়ার বাহির
মরছে সালারা করোনায় খপ্পরে
অর্থ জ্বলবি মরার পরেও জ্বলবি
কুকাজের শাস্তিও হুক্কাটানে পাবি।
দুনিয়ার সুখ উজ্জ্বলি
দুনিয়ায় ব্যস্ত মত্ত বেশি
দুনিয়া খুব ছোট্ট, না বেশি
বুজবি যখন উপায়হীন তখন।
কুশিক্ষায় ভরে গেছে , মনুষ্যত্ব বিলীন হয়ে গেছে, স্বাধীন হয়েও পরাধীনতার শিকলে বাঁধা পড়ে থাকি। গরীব লাথিগুথা খেয়েও ফুটপাতে ভালো আছে। এসব অত্যাচারী, অনাচারীদের বিচার একজন করে দিবে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
আমরা সেই অপেক্ষার প্রহরই গুনে যায় দিবানিশি আপু। ভাল থাকুন।
অত্যন্ত সাবলীল ভাবে সাজানো লেখাটি । ভীষণ ভালো লাগলো।
মহী ভাই আপনা লেখা চাই। ধন্যবাদ ভাইজান।
বাস্তবমুখি কবি দা অনেক শুভ কামনা
সুন্দর মন্তব্য ভাল লাগল লিটন ভাই।
রাজনৈকিত দলগুলো আজ ব্যবসায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা সাধারণ মানুষ এখন বোবা-কালা-বধির হয়ে গেছি। নিজের অধিকার বলে আমাদের আজ কিছু নাই। তবুও কেন রকম দুই বেলা দুই মুঠো ডালান্ন পেলেই আমরা সন্তুষ্ট। আমাদের জীবনের সাথে জানোয়ারের জীবনের তেমন একটা পার্থক্য আমি দেখি না। আমাদের কথা বলার স্বাধীনতা গেছে, নির্বাচন করার সুযোগ গেছে, এখন ধর্ম-কর্মও করতে হবে হায়েনাদের বাতলে দেয়া পদ্ধতিতে। কবির কথাটা খুব মনে পড়ে- “আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। ”
খুরশীদ ভাইয়ের সুন্দর মন্তব্য খুশি হলাম।
মন্তব্য করতে গিয়ে এতবাস্তব কবতা। ভালো লাগলো ভাই। শুভ কামনা রইলো।
আপনার প্রতি শুভেচ্ছা আপু।
সত্যি সত্যি সত্যি কথা লিখেছেন প্রিয়
শুভকামনা রইল সদা
আপনার প্রতি ভালোবাসা রইল ভাই।
একদম ঠিক লিখেছেন সম্মানিত।। খুব ভালো লাগল। শুভকামনা রইল পাতায়।
ধন্যবাদ হীরা
ধন্যবাদ হীরা ভাই।
আমরা স্বাধীন হলেও পুরোপুরি এর স্বাধ উপভোগ করতে পারিনা। হরিলুটে একাকার তবে উন্নয়নও কম হচ্ছেনা কিন্তু।
পরাধীন শক্তি দেশের স্বাধীনতাকে খুবলে খাচ্ছে বারেবারে এদেরকেও প্রতিহত করতে হবে।
ভালো থাকুন ভাই।
হরিলুটে একাকার তবে উন্নয়নও কম হচ্ছেনা কিন্তু। সহমত।
তবে বেড়ায় খেত খেলে দায় কি শুধুই বেড়ার?
উন্নয়নের সুনাম যদি কুকৃরতি্তে ডুবে অন্ধকারে গর্ভে হারায়, যায় সেই উন্নয়ন কোথায় যাবে বলুন???
নীতি ঠিক না থাকলে শিক্ষা কুশিক্ষা হয়।
সঠিক বলেছেন আপু।
মানবিক উচ্চারণে অনন্য নিবেদন।
রাজনীতি আজ আর নীতির রাজা নয়
এ যেন রাজার নীতি।
জনগণকে জিম্মি করে নিজের ফায়দা লুটাই ওদের গীতি।
নামে স্বাধীন জানি, অথচ টেনে চলেছি পরাধীনতার ঘানি।
মুগ্ধতায় নববর্ষের আগাম শুভেচ্ছা অন্তহীণ।
আপনার প্রতি মুগ্ধ লিটন ভাই। সদা সবাই ভালোথাকি। শুভ নববর্ষ।
আমি অবশ্য সকল দিনকেই একই মনে করি।