তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৫০) শেষ পর্ব

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
খাঁটি রক্তের শরীর যাঁর অবদান অস্বীকার
করতে পারবেনা কোনদিন,
সত্যিকারের মানুষ হলে যাঁর কথা কখনোও
ভুলতে পারবেনা কোনদিন।
হাজার ষড়যন্ত্র করলেও যাঁর কথা আড়াল
করতে পারবেনা কোনদিন,
লক্ষ কোটি মিথ্যা দিয়েও যাঁর নাম মুছে
ফেলতে পারবেনা কোনদিন।
যাকে নিয়ে পশ্চিমবঙ্গের কবি শঙ্খঘোষের
সেই অমর লেখা-“আজকের দিন যদি ব্যার্থ
হয় তাহলে আছে কাল,একশ মুজিব যদি
মিথ্যে হয় তবুও থাকে সত্য”।

তাঁকেই খুঁজি দেশের স্বার্থে যাঁর ছিল সদা
এক কথা এক মন এক প্রাণ,
মৃত্যুর কথা শুনে যে হুঙ্কার দিয়ে বলেছিল-
“আমি বাঙালি,আমি মানুষ,আমি মুসলমান,
একবার মরে দুইবার মরে না”।
যে ছিল দেশের কাঙ্গালি মানুষের কাঙালি,
যে সেই একমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

 

————————————–
★পুরো সিরিজটাই সকল দেশপ্রেমিক
মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করলাম★
(বিঃদ্রঃ-কবিতার আসরে শেষ হলেও তাঁর
খোঁজ শেষ হবেনা কোনদিন,এ খোঁজে যারা
আমাকে আলোচনা সমালোচনা করে
সহযোগিতা করেছেন সবার প্রতি আমি
কৃতজ্ঞ,মন থেকে ভালবাসা দিলাম।)

মোট পড়েছেনঃ ৫৪৭জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. মুজিবের মতো নেতা ধরাতে খুজে পাওয়া কঠিন।
    মুজিব বাঙালির আশা ভরসা
    মুজিব বাঙিলর স্বাধীনতা।
    শুভকামনা রইল সদা

  2. বাপরে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। পঞ্চাশ তম পর্ব লিখেছেন জাতির পিতা, মহান নেতাকে নিয়ে এযে অনেক সাধনার, ধৈর্য্যের প্রয়োজন তারজন্য আপনার প্রশংসা প্রাপ্য। ভুল-ত্রুটি থাকবেই তবুও আপনি অবিচল থেকেছেন, এগিয়ে গেছেন এটাই আপনার সবচেয়ে বড় পুরস্কার। ঈশ্বর আপনার মঙ্গল করুন। নিয়মিত লিখুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন

  3. বঙ্গবন্ধুকে খোঁজা শেষ হবে না কখনো,
    তিনি থাকবেন আমাদের হৃদয়ে যার যার মত করে।

    পঞ্চাশটি পর্ব লিখলেন বঙ্গবন্ধুকে নিয়ে,
    বিশাল এক কাজ করলেন ভাই।
    আপনার এই পর্ব সোনেলার একটি সম্পদ হিসেবে গন্য হবে।
    শুভ কামনা আপনার জন্য।

মন্তব্য করুন