স্বপ্ন-পুরীর স্মৃতি

 

পিনপিনে নাকি-কান্নার এক নিশীথ-নিষিদ্ধ ঘুম শেষে
দাড়িয়ে আছে অপেক্ষায়, কখন সকাল হবে,
শিরশিরের হিম বাতাসে হেমন্ত বিন্যাস লাজুক অধিকার নিয়ে;
অপেক্ষা রৌদ্র যৌবনের,
ভেসে যেতে চায় প্রকৃতির অধিকারে,এ বেলায়;

ঘুণ-পোকার নিঃশব্দ বিচ্ছিন্নতার কথা কেউ হিসেবে নেয় না।

সঙ্গিন-প্রেম যা শুধুই স্মৃতির মহড়া,
বাসা বেধেছিল হৃদয়ের সবটুকু জুড়ে একটু একটু করে;
প্রায়শ্চিত্তের স্বপ্ন-পুরি স্মৃতির দ্বারে দেন-দরবারের নিঃশ্বাসে,

সময়ের কুহকে হারিয়ে যেতে যেতে ক্ষণিকের ফিরে তাকানো
আদিপনার নিরাপদ হাওয়া থেকে নিরুপদ্রতায়।

মোট পড়েছেনঃ ৯৯৯জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. কবিতা দু দুবার পড়লাম।
    অনেক কঠিন!
    হেমন্ত প্রকৃতির শিশিরজলে লাজুক বেশে এসেছে কোন এক রৌদ্রময় সকালে।
    একসময় রোদ তেজে উঠলে সময়ের কুহকে হারিয়ে যেতে যেতে ক্ষণিকের তরে।
    .
    ভালো প্রকাশ, দাদা।

    1. আপনার সাহস তো কম নয় প্রদীপ ভাই, দুই বার পড়েই একটা কবিতা বুঝে ফেলতে চান। আমি পাঁচ বার পড়ে যে কমেন্ট করেছি সেটা আমি নিজেই আর বুঝতে পারছি না 🙁

      1. এখন আপনার কবিতা পড়াটাও আমার একটা নেশা হয়ে গেছে, বার বার পড়ে অর্থ বের করার চেষ্টা অথবা অপচেষ্টা যাই হোক না কেন সেটা করে বেশ উপভোগ করি।

  2. পিনপিনে নাকি-কান্নার এক নিশী, নিশ্চয়ই ভয়ঙ্কর কোন রাত হওয়ার কথা। যার জন্য আমরা ব্যগ্র অপেক্ষায় থাকি।

    হেমন্ত বিন্যাস লাজুক অধিকার/অপেক্ষা রৌদ্র যৌবনের………এবারের শীতটা কেটে গেলেই বাঁচি।

    1. শীত তো আসেই-নি, এর-ই মধ্যে হটিয়ে দিতে চাচ্ছেন!!
      শীত তো সারা বছরের না, একবার মাত্র আসে!!
      ভাল থাকবেন, নিয়মিত হয়ে, শীত কেটে যাবে এমনিতেই।

  3. শীত রাত বড়ই জ্বালাময়। সবার প্রতীক্ষা ঐ সোনালী রোদের। আর প্রেম সেও হারিয়ে গেছে নিষিদ্ধ শহরের মতো।
    হায়! খাঁটি প্রেম ফিরে তাকিয়েও খুঁজে পায় না আশ্রয়।

  4. হাড় কাঁপানো শীতে রৌদ্রের যৌবন খুঁজি একটু উষ্ণতার আশায়। এই শীতে প্রেমের উষ্ণতা খুব দরকার। খুব খুব কঠিন মন্তব্য করা সঠিক সারমর্ম বের করে। প্রেম বলে আসলেই কিছু আছে নাকি আজো তার সন্ধান পাইনি, পেলে জানাবেন প্লিজ। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. প্রেম বলে কিছু নেই, ছিল ও না কোন কালে।
      শুধুই মায়ার কুহক, আগানে-বাগানে।
      কিছুই কঠিন না, সব ই ফক ফকা।
      তবে আমরা রৌদ্রের জন্য উন্মুখ থাকি শীতে।
      ভাল থাকবেন।

  5. গানের লাইন বলি,পৃথিবীতে প্রেম বলে কিছু নেই প্রেম বলে কিছু নেই, তবুও অপেক্ষায় থাকা। আপনার লেখা একটু কঠিন কিন্তু বুঝলে লেখার প্রেমে পড়ে যায় মানুষ। ভালো থাকবেন ভাইয়া। তাই না বুঝলে বার বার পড়তে হবে তবেই না শিখব।

    1. এ লেখায় অন্তত শেখার কিচ্ছু নেই।
      আর কঠিন বলে কিচ্ছু নেই। যদিও আমরা অপেক্ষায় থাকতে পছন্দ করি, থাকিও।
      ভাল থাকবেন।

মন্তব্য করুন