সূর্যের উপদেশ

হালিম নজরুল ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০৬:৫৪:৫৫পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

সূর্যটা ছুটে চলেছে দুরন্ত গতিতে।
বহুদূর অতিক্রান্ত;
পৌঁছেছে আকাশে, সুদূর ছায়াপথে।

আমিও হাঁটছি আলোর পিছু পিছু,
এগিয়েছি বহুপথ।

অকস্মাৎ উনি বললেন,
“ভুলপথে এসেছ পথিক, এটি আমার কক্ষপথ,
তুমি হাঁটো তোমার পথে।
যে পথে হাঁটো, চিহ্ন এঁকে দাও,
মানুষেরা পথ মনে করে হাঁটুক সেপথে।”

১৫৯জন ৭৯৯জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য