সূর্যটা ছুটে চলেছে দুরন্ত গতিতে।
বহুদূর অতিক্রান্ত;
পৌঁছেছে আকাশে, সুদূর ছায়াপথে।
আমিও হাঁটছি আলোর পিছু পিছু,
এগিয়েছি বহুপথ।
অকস্মাৎ উনি বললেন,
“ভুলপথে এসেছ পথিক, এটি আমার কক্ষপথ,
তুমি হাঁটো তোমার পথে।
যে পথে হাঁটো, চিহ্ন এঁকে দাও,
মানুষেরা পথ মনে করে হাঁটুক সেপথে।”
মোট পড়েছেনঃ ১৭৪জন
আজ পড়েছেনঃ ০জন
সোনেলা আপনার দেখানো পথেই হাঁটতে চায়, হাটবে -ও।
সকালের প্রথম পড়ায় হৃদয় আকুল হলো। আহা।
ভালবাসেন বলেই ছুটে আসি
থাকতেও চাই শুধু পাশাপাশি
মনলোভা চয়ন। ভীষণ ভালো লাগলো ।
ধন্যবাদ ভাই।
বেশ ভাবনাপূর্ণ কবি দা
ধন্যবাদ ভাই।
পথ তৈরি করতে হয় নিজস্বতা দিয়ে। মানুষের হয়ে মানুষের জন্য পথ তৈরি করার মাঝেই মানবজনমের সার্থকতা।
ধন্যবাদ ও শুভকামনা রইল।
পথের মাঝে পথ হারিয়ে পথকেই খুঁজি অবিরত। চমৎকার কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
আপনার জন্যও রইল শুভকামনা
সবই বুঝলাম। তবে উনিটা কে কবি?
সত্যিই যার যার পথে তার তার হাঁটা দরকার।
শুভ কামনা রইলো।
সূর্য
পথ নিজেই তৈরি করতে হয়। না হলে পৃথিবী, মানুষ কেউ মনে রাখেনা।
ঠিক বলেছেন। ধন্যবাদ।