পথিকের ছায়া-জিরনো

 

অরণ্যতা নিয়ে হাঁটা পথে একটি সু-পুরুষ/সু-নারীর মত
ক্রমাগত দাঁড়িয়ে থাকে একটি বৃক্ষ, পত্রালী শাখা বিস্তারে;
হৃদয়বান/হৃদয়বতীর মত প্রচুর/প্রভূত পক্ষপাত পাখিদের প্রতি,
সারাক্ষণের ডাকাডাকি কানাকানি কেউ না কেউ,
কুয়াশা ভেজা পাতাদের গা-থেকে টুপটাপ গড়িয়ে পড়ে জল,
জল পড়ে, পাতারা নড়ে না;
হয়ত ফিরে-না-আসা পাখিদের দীর্ঘশ্বাস চুইয়ে পড়ছে।

সান্ধ্য-আঁধার নেমে এলে জোনাকিরা গল্পের আসর বসায়,
সারিসারি প্রদীপ জ্বেলে, বিলাপ-হীন রূপ-রেখায়,
ঝরো হাওয়া রুখে দাঁড়ানোর বিরল পাতারা আবার জাগে, সহজ-সবুজে,
প্রতিবেশী পেশল বৃক্ষদের তোয়াক্কা না করে, নরম রোদে গা –মেলে,
ধ্যানী-রহস্য –পথিকের অপেক্ষায়;

প্রশান্ত হৃদয়ে মুখ টিপে হেসেছিল (পথিক) ছায়া জিরনোতে,
সেই একটিবার-ই।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৯৩১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. পুরো প্রকৃতি ফুটে উঠেছে যা আমাদের মন ছুয়ে থাকে। প্রকৃতির মাঝে এত সুন্দর বৈচিত্র্য সত্যি সবাই দেখতে পায় না। অসাধারণ শব্দচয়ন আর ভাব ও দারুন। শুভকামনা ভাইয়া।

    1. আঁধার, নরম রোদ টা দেইখেন একটু। প্রকৃতির বর্ণনায় বিমুগ্ধ হই সতত । তবে শেষে পথিকের রহস্যময়ী হাসি যেন হৃদয়ে গেঁথে গেল। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

      1. ধন্যবাদ ঠিক করে নিয়েছি, ভুল ছিল।
        এখানে পথিক আর গাছের সম্পর্কটি রহস্যপূর্ণ, তবে সম্পর্কটি অটুট ,তা পথিকের হাসি মুখ দেখেই
        আমরা বুঝে নিতে পারি।
        ভাল থাকুন।

    1. এ লেখায় জেতা বা ঠকার বিষয় নেই, একটি নিবিড় কিন্তু দূরবর্তী সহজাত সম্পর্ক নির্দেশ করতেছে।
      মন দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

  2. অরণ্যতা নিয়ে হাঁটা পথে একটি সু-পুরুষ/সু-নারীর মত
    ক্রমাগত দাঁড়িয়ে থাকে একটি বৃক্ষ, পত্রালী শাখা বিস্তারে;
    হৃদয়বান/হৃদয়বতীর মত প্রচুর/প্রভূত পক্ষপাত পাখিদের প্রতি,
    প্রকৃতিতে বৃক্ষ এমনি হয়।
    পথিক কে দিয়ে যায় ছায়া।
    .
    খুবি ভালো লাগলো,দাদা।

  3. শীতের পুরো চিত্র ফুটে উঠেছে। আর বরাবরি আমি ভাবি গাছপালার কথা। এদের উদারতা আমায় ভাবায়।
    দারুণ এবং চমৎকার কবিতা উপহার দিয়ে পাঠককুলকে ধন্য করলেন।
    শুভকামনা সবসময়

  4. খুবই ভালো লাগল কবিতা। সব বিষয় নিয়েই এত দারুন করে কবিতা লেখেন ভাইয়া পড়লেই মন ভালো হয়ে যায়।
    শুভ কামনা রইল।

  5. পথিকের ছায়া-জিরোন। নামটাই বিশালতা।

    আপনিই স্বার্থক কবি প্রকৃতির এতো রুপ সৌন্দির্য্য মনের রংগে কলমের খোচায় আনেন তুলে রুপ লাবন্য মনের খোরাক করে। পড়ে তৃপ্ত হয় যা বুঝেই।

    ধন্যবাদ কবিভাই।

মন্তব্য করুন