হেমন্ত এসেছে

 

নিশুতির বনে গিয়ে একটু না-হয় ঘুমিয়েছিলাম
তাই বলে জেগে উঠবো-না!
কেউ আমাকে ডেকে জাগাবে-না!!
হেমন্ত জ্বরে কাঁপতে থাকা মৃদু লয়ের জেগে থাকা
পূর্ণিমার ডাক, জীবন আনন্দের পথে-পথে পাশে-পাশে,
সে আমি ঠিক-ই শুনবো;
নিশি-নীরব আলসে ঘুম-খুন পায়ে পায়ে এগুচ্ছে
চৌর্যবৃত্তির খোঁজে, এ যেন বাড়া-ভাতে ছাই

নিঃশর্তের নিরীহ হেমন্ত-ডাক,সে আমি শুনবো-ই,
তুমুল অনর্গল বাঁধার কুহক-প্রাচীর পেরিয়ে;

অতি-কাছের হেমন্ত এসেছে ফিরে,
সুখের/খুশির ডালি সাজিয়ে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৬৬৮জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. “আহা হেমন্ত!
    ডেকে নেবে কি গো নবান্নের উঠোনে,
    সোনালি ধানের শিষের ঘ্রাণে।”

    কি অমৃত সুধা শব্দের খাঁজে খাঁজে মুগ্ধ হয়ে পড়লাম কয়েক বার।
    আমাদের প্রতিটি ঋতুই নতুন মোহে ডেকে নেয়,
    এতো সুন্দর অপরুপ শোভা আর কোথাও নেই।
    খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া।

    1. এত সুন্দর লেখাটি কার!! আরটুকু কই !!
      এ এমন কিচ্ছু না, শুধুই অনুভূতির সামান্য প্রকাশ চেষ্টা,
      তাও আপনি/আপনারা পড়ছেন বলে.
      ভাল থাকুন অনেক, পড়ে পড়ে।

  2. “হলুদ গাঁদার ফুল
    এনে দে, নইলে বাধঁবো না চুল।” গাঁদা কিন্তু হেমন্তের ফুল। হলুদ গাঁদা চিঠি লিখে কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে।
    সৌন্দর্য পরতে পরতে। একটু মন দিয়ে দেখতে হবে।
    হৈমন্তী শুভেচ্ছা

  3. হেমন্তের শুভেচ্ছা ও শুভকামনা।আহ্ কি আনন্দ আকাশে বাতাসে! হেমন্তের শীতল পরশ কবির‌ মনকে খুশীর বরষায় ভিজিয়ে দিল ।‌ সুন্দর হয়েছে কবিতা। শুভ কামনা রইলো

  4. ভেঙ্গেছে কলিসর কানা তা বলে কি প্রেম দেবো না!
    যতোই দুঃসময়ের অতলে তলিয়ে থাকে/থাকি না কেনো হেমন্তের ডাকে কবি মন উঠবে না জেগে তাই কি কখনো হয়! সমস্ত বাঁধা বিপত্তি পেরিয়ে কবিতা হেমন্তের ডাক শুনে ঠিকই দিচ্ছে সাড়া।
    চমৎকার হয়েছে কবিতা খানা

    1. হেমন্তের ডাক লেখক শুনতে পাচ্ছে, আপনি চুপে কেন!!
      হেমন্ত কারো একার না, আপনার ভাগটুকু দেখান আমাদের, আপনার চোখেও দেখি।
      ধন্যবাদ আপনাকে।

      1. আপনি তো খালি কঠিন কঠিন লেখা লেখেন !!
        এবারে একটু আমাদের মত সহজ লেখায় আসুন।
        ব্যাপার না, আমরা পাঠক তো আপনার সাথেই থাকি।

  5. ভাইয়া হেমন্তের আগমনেই আমরা আসলাম আপনার কবিতা পড়তে। ভাবলাম যাই একটু সুখের ডালা থেকে সুখ নিয়ে ফিরি।ভালো লাগল।শুভকামনা ।

  6. আপনার লেখা পড়ে মনে গেলো এইতো সেদিনই হেমন্ত বন্দনা উৎসব করেছি সবাই মিলে। একবছর হয়ে গেলো!!

    এবারে নানাবিধ স্বপ্ন দুঃসপ্ন মিলেমিশে একাকার হয়ে আছে। সকলে ভালো থাকুক এটাই চাই।

মন্তব্য করুন