তখন আমি হাঁটছি
হাটে হাটে ঘাটে ঘাটে
সম্মুখে বিস্তৃত মাঠ-প্রান্তর
আর আমার পেছনে হাঁটছে আরেকটা পথ।
আমি যখন ঈশ্বরের ছুঁই-ছুঁই দূরত্বে
আমার সম্মুখে খোলা প্রান্তর, লক্ষ হাজার পথ,
অথচ আমার পা এগুলো না।
পেছনের পথটি এগিয়ে এলো আমার দিকে,
আমি সহসাই প্রবেশ করলাম মায়াবী অন্ধকারে।
মোট পড়েছেনঃ ৮৬৬জন
আজ পড়েছেনঃ ০জন
লেখা বেশ মনোমুগ্ধকর এবং উপমাময়। সার্থক রূপকাশ্রিত ।
ধন্যবাদ ভাই।
দিক ভ্রান্তিতে কতজন হারিয়ে যায়
মায়াবী অন্ধকারে।
ভালই লিখলেন। শুভ কামনা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
আমাদের সামনে যত পথই থাকুক , সে পথ যতই স্বর্গীয় হোক আমরা অন্ধকার পথের মোহনীয়, চাকচিক্য ধূলিতে আটকে যাই। মানবচরিত্রের ধর্মই হলো ভ্রান্ত হওয়া, সহজ লভ্যকে সহজেই আপন করে নেয়া। সব ভালোই কষ্ট করে অর্জন করতে হয় আর খারাপ যা কিছু তা আপনাআপনি ধরা দিবে । চমৎকার উপস্থাপন। শুভ কামনা রইলো
চমৎকার মন্তব্যের মাধ্যমে প্রেরণা দেবার জন্য ধন্যবাদ দিদি।
এমন মায়াবী লেখা হলে সহসা আর কোথাও যেতে চাই ই না.
এমনভাবে আপনি বললে ভাল না লেগে উপায় থাকে না।
কভু না হারাই এই ভ্রান্তির পথে।
তবে, মায়াবী কথাটাতে একটু রূপকথা রূপকথার ভাব আছে। পথের শেষে পথ নিশ্চয় খুঁজে নিবো।
ধন্যবাদ আপু পাশে থাকার জন্য।
লক্ষ হাজার পথ খোলা থাকার পরেও বিপথেই চলে যাই।
উপমাসমৃদ্ধ কবিতা ভালো লাগলো।
শুভ কামনা।
ধন্যবাদ আপু মনোযোগ দিয়ে পড়ে যথাযথ মন্তব্য করার জন্য।
আমি যখন ঈশ্বরের ছুঁই-ছুঁই দূরত্বে
আমার সম্মুখে খোলা প্রান্তর, লক্ষ হাজার পথ,
অথচ আমার পা এগুলো না।
পেছনের পথটি এগিয়ে এলো আমার দিকে,
আমি সহসাই প্রবেশ করলাম মায়াবী অন্ধকারে।
দিক ভ্রান্তি নাকি অন্য কিছুর মায়া?
বিমোহিত হলাম ভাই।
আপনি যেভাবে সবসময় প্রেরণা দেন, তাতে আপনাকে কৃতজ্ঞতা জানাতেই হয় ভাই।
ভাই আমিই কৃতজ্ঞ, আপনাদের কাছ থেকে শিখতে পারছি।
কেন অন্ধকারে পড়ে গেলেন সেটাইতো বুঝলাম না। কোন মোহে আটকে ছিলেন কি?
মনোমুগ্ধকর কবিতা।
মোহগ্রস্ততাই আমাদেরকে শেষ করে দেয় ভাই। ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।
মায়াবী অন্ধকারে পথ আমরা এগিয়েই যায়। যেভাবেই হোক। ভাল লাগল।
ধন্যবাদ ভাই মনোযোগ দিয়ে পড়বার জন্য।
চমৎকার ভাবনা কবি দা
ধন্যবাদ ভাই।