দিকভ্রান্তি

হালিম নজরুল ৩ অক্টোবর ২০২০, শনিবার, ০৭:৪১:০৮অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

 

তখন আমি হাঁটছি
হাটে হাটে ঘাটে ঘাটে
সম্মুখে বিস্তৃত মাঠ-প্রান্তর
আর আমার পেছনে হাঁটছে আরেকটা পথ।

আমি যখন ঈশ্বরের ছুঁই-ছুঁই দূরত্বে
আমার সম্মুখে খোলা প্রান্তর, লক্ষ হাজার পথ,
অথচ আমার পা এগুলো না।
পেছনের পথটি এগিয়ে এলো আমার দিকে,
আমি সহসাই প্রবেশ করলাম মায়াবী অন্ধকারে।

৮৪৮জন ৭৩৩জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য