আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার প্রতিদিন ঘুম ভাঙ্গার পর মনে
আসতো দেশের মানুষের ভাবনা
দিন শেষ হতো সেই ভাবনায় যে-
আজীবন বাংলার মানুষের পাশে রবে,
যে দেশের মানুষকে সাহসী করতে বুলেটের
গতিতে হুঙ্কার দিয়ে বলতে পারে-
“তোমাদের যা কিছু আছে তাই নিয়েই
শত্রুর মোকাবেলা করতে হবে “।
তাঁকেই খুঁজি যার এ বাণীই কোটি কোটি
মানুষের বুকে সাহসের বীজ বুনেছিল
নেমেছিল রাজপথে কাঁপিয়েছিল শত্রু দুর্গ,
হটেছিল শত্রুসেনা উড়েছিল আকাশের
বুকে লাল সবুজ পতাকা আর বাংলা
পেয়েছিল স্বাধীনতা নামের স্বর্গ।
যে সেই অপরাজিত স্বপ্নের নায়ক-
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
মোট পড়েছেনঃ ৭৫৩জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার কবি দা অনেক বিনম্র শ্রদ্ধা জানাই
ধন্যবাদ সতত
আর কত পর্ব হবে
৫০পর্ব, ধন্যবাদ
বিনম্র শ্রদ্ধা।
ধন্যবাদ জানবেন
শ্রদ্ধা
ধন্যবাদ
পর্ব বাড়িয়ে যাচ্ছেন কিন্তু কোন চমক পাচ্ছিনা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
বঙ্গবন্ধুই তো চমক।ধন্যবাদ
ইতিহাস কবিতা হয়ে গেছে।
ধন্যবাদ অনন্ত
ধন্যবাদ সহ ভালবাসা রইল