ভালবাসা এটি থাক বারে

‘‘বগুড়া আঞ্চলিক ভাষার লেখা চেস্টা করেছি’’

 

ভালবাসা এটি থাক বারে

পত্তের ভিয়ত লাল লাল পত্তে ধরছে বারে! কি তার জাল!
মচমচে পত্তে ডলা, ইংলিশে মাস পান্তার সাতে খাতে কি সাদ-
এক বার না খালে বুজবু নে, কামলারা দল বান্ধে খায় বারে।

ঘরের সামান দিয়ে যমুনা নদী গেছে খালি তৌরে দিয়ে
ইচে মাস মারতে, মন যাবার চায় বারে। একদিন হামরা
কয়েকজন মিলে গেছিলাম- কিসের মাস মারা বাড়িতে
আসবের ধরে, মরবের ধরছুনু; কি বড় বড় নদীর ঢেউ
সেদিন আল্লাহ নিজের হাতে হামাগরক বাচাচে বারে।

সবুজ ঘেরা মেলাবড় পাথার, উচু মাটভিটা ছিল
হামরা প্রতেকদিন বলখেলছিলাম, ক্রিকেট খেলছিলাম!
মেলাস্মৃতি মনে পরে বুকটিা ফাটে যায়, কি আর কমু,

মাজে মাজে মনে হয় বাচে তেকেও মরেগেছি,
কেউ কার খবর নেয় না, নিবে বা ক্যাকা করে বাঙ্গালি
নদিত উপর দিয়ে পুল হচে- ছুরুত ছারুত যাওয়া আসা হয় তো
অনেকেই পায়সা ওয়ালা হয়ে সবভুলে গেচে,
দুখের কতা কাক কমু, ভালবাসা এটি থাক বারে।

০২ আশ্বিন ১৪২৬, ১৭ সেপ্টেম্বর ২০
————————————–

মোট পড়েছেনঃ ৯৫৮জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

    1. জ্বি প্রিয় সুপর্ণা দিদি আসলে অনুবাদ করলে ত অনেক বড় হবে
      পত্তে= মরিচ
      ইচে= চিংড়ি মাছ
      কাকে কমু = কেউ কে বলা

      কষ্ট করে পাঠ করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই

  1. বগুড়ার আঞ্চলিক ভাষায় লেখাট ভালই লাগলো।
    মাঝে মাঝে এমন আঞ্চলিক ভাষায় লিখলে পাঠকরা একটু ভিন্নতর স্বাদ পাবে ভাইজান।
    শুভ কামনা রইলো।

    1. জ্বি প্রিয় তৌহিদ দা কষ্ট করে পাঠ করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      পত্তে= মরিচ
      ইচে= চিংড়ি মাছ
      কাকে কমু = কেউ কে বলা

  2. আমার রুমমেট ও প্রিয় দি বগুরার। তাই ভাষা বুঝতে অসুবিধা হয়নাই।ভালো থাকবেন,নিজের আঞ্চলিক ভাষায় ভাব প্রকাশ খুব ভালোলাগার ব্যাপার।

    1. জ্বি প্রিয় কবির আপু আপনার রুমমেট কে আমার সালাম জানাবেন
      চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হইলাম
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাক

মন্তব্য করুন