অ সুন্দর পক্তি

অন্তর প্রদীপ কইরা সৃষ্টি

বাইন্ধা দিলে মনের কৃষ্টি।

আমি অধম কাইন্ধা মরি

হবে কিভাবে আমার মুক্তি।

 

পাঠাইয়া দিলে ধরায় আমায়

কেমনে হবে কাজের সুরাহায়।

পুজিব কেমনে স্রষ্টা তোমায়

দাওনা বইলা উপায় আমায়।

 

কেমনে করি সালাত প্রতিষ্ঠা

কেমনে রোজা পালনে নিষ্ঠা।

আমি অধম অতিনগন্যা

পইড়া আছি তোমার ধরনা।

মোট পড়েছেনঃ ৯৩০জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. কেমনে করি সালাত প্রতিষ্ঠা
    কেমনে রোজা পালনে নিষ্ঠা।
    আমি অধম অতিনগন্যা
    পইড়া আছি তোমার ধরনা।

    খুব সুন্দর বন্দনা, খুব ভালো লাগলো প্রিয় ভাই।

  2. অন্তর প্রদীপ কইরা সৃষ্টি
    বাইন্ধা দিলে মনের কৃষ্টি।
    আমি অধম কাইন্ধা মরি
    হবে কিভাবে আমার মুক্তি।

    অন্তর যার কালা তার মুক্তি নাই।চমৎকার পংক্তি।

  3. “পাঠাইয়া দিলে ধরায় আমায়
    কেমনে হবে কাজের সুরাহায়।
    পুজিব কেমনে স্রষ্টা তোমায়
    দাওনা বইলা উপায় আমায়।”
    মানুষ স্রষ্টার সেরা সৃষ্টি
    স্রষ্টা দেখাবে পথ।
    স্রষ্টার কাছে করি আরাধনা
    মুক্তির এক পথ।
    ভাল থাকবেন। শুভ কামনা।

  4. “অন্তর প্রদীপ কইরা সৃষ্টি
    বাইন্ধা দিলে মনের কৃষ্টি।
    আমি অধম কাইন্ধা মরি
    হবে কিভাবে আমার মুক্তি।”

    আপনার সাথে আমি ও এ প্রার্থনাই করতে চাই।
    খুব সুন্দর প্রার্থনা কাব্য লিখেছেন ভাইয়া।

    1. হ্যা আপু, গান গায় আমার মনকে বুঝায় মাপ কর মাপ কর আল্লাহ। তোমার তরে নতজানু মস্তকে সিজদায় রয়।
      আল্লাহ সবার মংগল করুক। আমিন।

  5. বিধাতা চাবি মাইরা ছাইড়া দিছে, চলতে হবে জনম ধরে । কিভাবে কি করতে হবে তা সে বলে দেয়নি, দিলেও আমরা কেউ তা মনে রাখি না বা সেভাবে চলিনা। আপনার প্রার্থনা সুন্দর হয়েছে ভাইয়া। ঈশ্বর সবার মঙ্গল করুন। ভালো থাকবেন

মন্তব্য করুন