করোনা কালের শিক্ষা !

করোনা কালে ভাবনা ছিল
সবার এবার শিক্ষা হবে
লোভ লালসা ত্যাগ করে
ত্যাগ তিতিক্ষার দীক্ষা নিবে।

সবাই যখন তওবা করে
স্রষ্টার কাছে দুহাত তুলে
মানুষের তরে মানুষ হবে
হিংসা বিদ্বেষ সব ভুলে।

সবার মনে ভয়টা ছিল
পাপের প্রায়শ্চিত্ত এবার হবে
বাঁচার তবে উপায় হল
পাপ মুক্ত জীবন গড়বে।

সবাই যখন হাপিয়ে উঠে
লক ডাউনে আটকা পড়ে
জীবিকাটাই হারিয়ে বসে
জীবন টাকে বাঁচার তরে।

মানুষ যখন এগিয়ে আসে
মানুষ বাঁচার শপথ নিয়ে
চোরের দল এগিয়ে আসে
চাল চুরির সুযোগ নিয়ে।

সবাই যখন বসে থাকে
হাত গুটিয়ে ভয়ের চোটে
তরুণ ডাক্তার নার্সরা তখন
এগিয়ে আসে সাহসের সাথে।

সুযোগ সন্ধানী দিন গুণে যায়
সুযোগ নেয়ার ওত পেতে
বেজন্মাদের টেষ্ট জালিয়াতে
কাগজ বেঁচে জীবন লুটে।

মানুষ যারা মানুষ থাকে
লোভ লালসার উর্ধ্বে উঠে
জানোয়ারের মুখোশ খসে
করোনা কালের শিক্ষা শেষে।

মোট পড়েছেনঃ ১,১২২জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. বিদ্বেষ, শপথ বানানটা সম্পাদন করুন।
    আর করোনা যে কতো কিছু শিখাইলো। আর যাঁরা জীবন বাজি রেখে এগিয়ে চলেছে, দেশকে করোনামুক্ত করতে, তাঁদের স্যালুট।

  2. করোনাকালে দেখলো জাতি
    শাহেদ গংরা ধনী হয় রাতারাতি
    করোনাকে না করে ভয়
    তাদের অর্থ সঞ্চিত হয়।
    শুভ কামনরা রইলো কবি দাদা।

    1. ঐ ধনীদের কোমরে দড়ি
      পায়ে পড়ে শিকল
      এমন টাকা চাই না আর
      জীবনটাই হয় বিকল।
      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা।

  3. করোনা মহামারী ও লোভীদের মধ্যে ভাবান্তর ঘটাতে পারেনি। সত্যি কারও কারও অপূরনীয় ক্ষতি হয়ে গেছে।
    করোনা পরিস্থিতি সুন্দরভাবে তুলে ধরেছেন দাদা।

  4. করোনা আমাদের চরম শিক্ষা দিচ্ছে কিন্তু কিছু আবাল, লোভীদের জন্য সেটা ব্যর্থতায় ঢেকে যায়। একদিকে সেবা দাতারা হিমশিম খাচ্ছে অন্যদিকে এরা পাত্তাই দিচ্ছে না আবার আখের গুছায়। শুভ কামনা রইলো সবার জন্য

    1. অমানুষেরা এই করোনা কালে ও শিক্ষা নেয় নি।
      এই দুর্ভাগ্যটা আমাদেরকে অনেক মুল্য দিতে হতে পারে।
      ভাল থাকবেন দিদি। শুভ কামনা।

    1. বহুদিন পরে এলেন ভাইজান
      এতোদিন কোথায় ছিলেন ?
      ইতিহাস চলে আপন মহিমায়
      কেউ নেয় না শিক্ষা।
      ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।

  5. মানুষ যখন এগিয়ে আসে
    মানুষ বাঁচার শপথ নিয়ে
    চোরের দল এগিয়ে আসে
    চাল চুরির সুযোগ নিয়ে।
    চমৎকার লিখেছেন দাদ, খুব ভালো লাগলো।

  6. কী লিখলেন ভাই!!
    একদম মন-প্রাণের কথা।
    আসলে আমরা যাহা, আমরা তাহাই,
    কোন কিছু শিখবনা বলে পণ করেছি।

    রোজ লেকা চাইতেই পারি! পারি না!!

  7. সবাই যখন বসে থাকে
    হাত গুটিয়ে ভয়ের চোটে
    তরুণ ডাক্তার নার্সরা তখন
    এগিয়ে আসে সাহসের সাথে।
    সুন্দর ভাবনা। হইত আমরা মানুষ হবার শপথ নিতে ব্যার্থ। স্রষ্ট রক্ষা কর তোমার এই সুন্দর ধরনী।।

    1. বনের বাঘে খাওয়ার আগে
      মনের বাঘে খেল।
      এই সময়ে সুযোগ বুঝে
      সাহেদ, সাবরিনা আরিফ নিল।
      ধন্যবাদ ভাইজান। শুভ কামনা।

      1. ক্ষমা করবেন সুপায়ন ভাই। আমি তাদের দোষ প্রথমত দিইই না। আমাদের রাজনিতির কুসুযোগ দলের কর্মী, নেতাদের নষ্ট করল দলের হাইকমান্ডের বড় বড় কিছু নেতা।
        দলের ও সরকারের অপুরনীয় ক্ষতি হচ্ছে। ভাড়া করা ও লোভী কিছু নেতার জন্য।ব

      2. আপনার সাথে সহমত পোষন করে বলি।
        প্রতিষ্টান ব্যক্তির দায় নিতে পারে না।
        ব্যক্তির অপরাধ রাজনীতি সুরক্ষা দেয় না।
        দান বাক্সের টাকা চুরীর দায় প্রতিষ্টানের নয়
        যে চুরী করবে তাকে সাজা ভোগ করতে হবে।
        ভাল থাকবেন। শুভ কামনা।

  8. মানুষ যারা মানুষ থাকে
    লোভ লালসার উর্ধ্বে উঠে
    জানোয়ারের মুখোশ খসে
    করোনা কালের শিক্ষা শেষে।***** এটাই কথা।
    অমানুষ জানোয়ারদের কখনও পরিবর্তন হয় না।
    শুভ কামনা।

  9. করোনাকালে কিছু মানুষের কোন শিক্ষাই হয়নি দাদা। যেরকম গন্ড মূর্খতা আর লুটপাট দেখেছি কিছু মানুষের তা দেখে লজ্জিত হই আর ভাবি- এমন দেশই কি আমরা চেয়েছিলাম!

    ভালো থাকুন দাদা।

  10. শুধু করোনা কেনো দাদা
    মরণ কালেও এ জাতি শোধরানোর নয়
    মরতে মরতেও শয়তান করে যায় নিজের কাজ
    চমৎকার লিখেছেন দাদা

    ভালো থাকুন সবসময়

মন্তব্য করুন