রোদ্দুরের খুঁজে

  1.  
  2. জল ফড়িং এর ডানায় 
  3. আজও তোমার স্পর্শ লেগে আছে।
  4.  
  5. ধবধবে শাদা উত্তাল জলরাশির
  6. রতি তাড়না নেই,
  7. ছুঁয়ে  দেখে না ডানা। 
  8. অনন্তকাল অপেক্ষায় যে তোমাকে পাওয়া 
  9. কেন সে করবে নষ্ট সজীবতা তোমার। 
  10.  
  11. ঘাসফড়িং এর স্মৃতি সেই কবেই 
  12. হারিয়ে ফেলেছি, আমার অন্তর্দৃষ্টি
  13. আমার অপূর্ণতা ফিরতে পারে না।
  14. প্রাত্যহিক রুটিনে ছেদ
  15. মরীচিকা ভেলা ভাসে মঙ্গল-বারতায়।
  16.  
  17. প্রিয়ংবদা!এই অচলায়তন ভাঙো 
  18. নামো রাস্তায়,
  19. নাকি
  20. তোমারই আপত্তি আছে
  21. পঞ্চাশের প্রিয়ংশুতে!
মোট পড়েছেনঃ ১৭৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. অচলায়তন ভাঙতেই হবে তারপর রোদ্দুর এমনি ই চলে আসবে। ভালো লাগা জানিয়ে গেলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর

    1. হুম। তা ঠিক।
      হৈমুর অপরাধ ছিলো সে সতের। কিন্তু আজ সাইত্রিশেও সে সতেজ।এই পরিবর্তন অর্জনে অনেক সময় লেগেছে।
      আরও যত অচলায়তনে আমাদের বাস তা সরাতে হবে। মানুষই পারবে তা করতে। তিনি পুরুষ কিংবা নারী হবেন না। হিন্দু-মুসলিম- বৌদ্ধ- খ্রিস্টান কোন ধর্মের বাহ্যিক অবয়বটুকুই শুধু ধারণ করবে না। তিনি মানুষ মানুষ হবেন।
      তবেই মুক্তি মিলবে দ্রুত।

  2. বারতায়।

    প্রিয়ংবদা!এই অচলায়তন ভাঙো
    নামো রাস্তায়,
    নাকি
    তোমারই আপত্তি আছে
    পঞ্চাশের প্রিয়ংশুতে!***
    নামতে রাজি হোক আমরা এমন কামনাই করি।

মন্তব্য করুন