তুমি আছো

 

বাতাসে আজ ও গন্ধ পাই তোমার দেয়া ভালোবাসার
আজ ও শুনতে পাই তোমার আগমনের বার্তা।
হৃদয় অঙ্গনে ছাপ পড়ে তোমার চরণধূলির।
হাওয়ায় ভেসে বেড়ায় তোমার মধুমাখা কিছু উক্তি-
যা আজও আমার এই মনকে শিহরিত, দোলায়িত করে।
তোমার সেই স্মৃতি আমাকে এখনও সুখের স্বর্ণশিখরে পৌঁছায়-
হাসতে বলে আবার তোমাকে ভালোবাসতে বলে।
তোমাকে হারিয়ে সে-ই আমি আবার পাথরচাপা কষ্টে
হাহাকার করি, আর্তচিৎকারে জেগে উঠি।
বুকের চাপা দীর্ঘশ্বাসে কেঁদে ফেলি নিজের অজ্ঞাতেই।
তোমাকে হারিয়ে আজ আমি সত্যিই বড় অসহায়, একাকী।
তোমার একটু ছোঁয়া , একটু ভালোবাসা পাবার হাতছানিতে
নিজেকে আজ ও তোমার প্রতীক্ষার প্রহরে জাগিয়ে রেখেছি।
তুমি চলে গেছো দূর থেকে বহুদূরে আমার আতিথেয়তাকে, ভালোবাসাকে পর করে।
আমাকে কাঁদিয়ে তুমি কি সত্যিই সুখী হয়েছো?
পেরেছো কি আমাকে ক্ষণিকের তরে, চিরতরে ভুলতে?
হয়তোবা পেরেছো এই ভালোবাসার কাঙালীনিকে
মনের লালসা থেকে মুক্তি দিতে।
এতই কি তোমার ভালোবাসার অভাব?
আজ বুঝলাম তুমি আমাকে, আমার মনকে কখন ও
নিজের করে, আপন করে ভাবতে পারোনি।
তুমি চেয়েছো আমার এই ভোগ্যময়ী দেহটাকে।
হয়তোবা তোমার অনেক কিছুই আছে-
নেই শুধু একজনকে সুখী করার সম্পদ।
মনের দিক দিয়ে তুমি সত্যিই কাঙাল।

রচনাকাল-১৯৯৯ সাল

মোট পড়েছেনঃ ১,১৮৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৮টি মন্তব্য

  1. জীবন সব সময় নিজের আঁকা ছকে চলে না, চলার পথে হরেক রকমের মানুষ পথে পড়তেই পারে, তাদের মধ্যে কোন কাঙাল থাকাটাও অস্বাভাবিক নয়। তবে পেছনের ঐ সব দিন গুলোকে ভেবে সামনের সুন্দর ভবিষ্যত নষ্ট করার কোন মানেই হয় না। এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ……..শুভ কামনা জানিয়ে গেলাম আপু।

    1. ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। খুব ভালো লাগলো কথাগুলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  2. “তোমার সেই স্মৃতি আমাকে এখনও সুখের স্বর্ণশিখরে পৌঁছায়-“
    যে স্মৃতি কষ্ট দেয় ভুলে যাওয়া ভাল।
    যে স্মৃতি আনন্দ দে তা লালন করো।
    ভাল লাগলো দিদি। শুভ কামনা।

  3. বাতাসে আজ ও গন্ধ পাই তোমার দেয়া ভালোবাসার
    আজ ও শুনতে পাই তোমার আগমনের বার্তা।
    হৃদয় অঙ্গনে ছাপ পড়ে তোমার চরণধূলির।

    কিছু রোমান্স, কিছু আক্ষেপ নিয়ে কাব্যটি সত্যি মন্ত্রমুগ্ধ করলো আপু।

    1. আপনার মন্তব্য খানি মনটা ভরিয়ে দিল ভালো লাগায়। আশীর্বাদ করবেন আমাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  4. আমাকে কাঁদিয়ে তুমি কি সত্যিই সুখী হয়েছো?
    পেরেছো কি আমাকে ক্ষণিকের তরে, চিরতরে ভুলতে?

    যদি ভালোবেসে থাকে, তাহলে কখনোই ভুলতে পারবে না নিশ্চয়!
    আপনার সব লেখাই মনমাতানো! আমার খুবই ভালো লাগে, দিদি। শুভকামনা থাকলো।

    1. দাদা আপনার এই ভালোলাগা আমার জন্য আশীর্বাদ, অনুপ্রেরণা জোগায় অবিরাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ অহর্নিশি

  5. “আমাকে কাঁদিয়ে তুমি কি সত্যিই সুখী হয়েছো?
    পেরেছো কি আমাকে ক্ষণিকের তরে, চিরতরে ভুলতে?
    হয়তোবা পেরেছো এই ভালোবাসার কাঙালীনিকে
    মনের লালসা থেকে মুক্তি দিতে।”
    কাউকে কাদিয়ে আসলেই সুখী হওয়া যায়না।
    দারুন অভিব্যক্তি আপু।
    শুভ কামনা।

  6. বাপরে!! ৯৯ সালের লেখা! আপনার লেখালিখি চালু থাকুক এটাই চাই। ভালোবাসা যে মরেনা লেখাটিই তার প্রমাণ।

    চমৎকার লিখেছিলেন তখনো, এখনো! শুভকামনা রইলো আপু।

  7. কাউকে কাঁদিয়ে কেউ সুখী হয় না বিশ্বাস করুন
    এই যে এমন করুন আর্তনাদ, নিঃশ্বাস বন্ধ হওয়া দীর্ঘ এতোটুকুও যন্ত্রণা দেয়নি/দেয়না সেটা কি হতে পারে বলুন। একদমই না সুখ তার চতুর্দিকে ঘুরঘুর করলেও সে কিন্তু কখনো ই সুখী নয়।

    1. খুব সুন্দর করে বলার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। সতত শুভেচ্ছা ও শুভকামনা

  8. যে ভালোবাসে সে কাঁদায় না। যে কান্নার কারন হয়, সে কখনো ভালোবাসেনি। সবটাই বোঝার ভুল ভেবে সবকিছু ভুলে যাওয়ার মাঝেই হৃদয়ের প্রশান্তি আসে।
    সুন্দর কবিতা।
    ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা নিরন্তর 🌹🌹

মন্তব্য করুন