ফেসবুক

ফেসবুকের যুগে আমরা এখন

হয়েছি এতো স্মার্ট,

পুর্ণ শব্দ লেখেনা কেউ

লেখে শুধু শর্টকাট।

ফসল দেখতে যায় না এখন

কেউ কোন মাঠ ঘাট,

সেলফি তুলতে যায় সবাই

বাকাঁ মুখে সেই  অদ্ভুত পার্ট।

ছেলেরা দেয় নানান ছবি

পরা তাদের নানান টি-শার্ট,

মেয়েরা দেয় হাত আর পার ছবি

বাকাঁ মুখ , পরা মিনিস্কার্ট।

লাড্ডু মিয়া নাম দেয় তার

লাডিনো ক্লোভার লাট,

মেরিনা তার নাম পালটিয়ে

হয়ে যায় মওলিয়া ভাট।

ছেলে হয়ে মেয়ে সেজে

সবার সাথে করে চ্যাট,

এডিট করে নিজের ছবি

বানায় তারা, সিক্স প্যাক্ট।

রং মেখে সং সেজে মেয়েরা

ধরেন কত না ঠাঁট,

একাধিক জনের সাথে সম্পর্ক

যেন ওদের মন, খেলার মাঠ।

মোট পড়েছেনঃ ৮৭২জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. হায়রে ফেসবুক , তুমি মোদের করেছো মহান।
    না লিখে না পড়ে শুধু লাইক কেয়ার লাভ হা হা আর স্যাড ও ওয়াও দিয়ে দিন গুজরান।

    সবার দোয়ায় আল্লাহ আমাকে ভাল রেখেছেন।

  2. নিজে নিজেকেই প্রশ্ন করি, “ইশ! এই ফেসবুক না থাকলে ফেসবুকাররা কী যে করতো!” আবার নিজের মন থেকে জাবাব আসে, ‘নাহ্, কিছুই হতো না। কেই বুক থুবড়িয়ে মরতো না। যেমনটা মরেনি গুগল প্লাস বন্ধ হওয়াতেও।’ আবার প্রশ্ন করি, “যিনি ফেসবুক নিয়ে এতোকিছু লিখেন, তিনি-ই-বা ফেসবুক অন্যদের থেকে কীভাবে ব্যবহার করেন?” জবাব আসে, ‘তিনিও অন্যদের মতনই শর্টকাট মন্তব্য বেন, সেলফি তুলে ইচ্ছেমতো আপলোড করেন। ফেসবুক নীতি বিরোধী ইচ্ছেমতো নিজের বলু মার্কা একটা ছবি আরও ৫০ জনকে ট্যাগ করেন।’ এই হলো হালের ফেসবুক।

  3. আগে হাসি। হা হা হা!
    সুন্দর করে বাস্তব কথা বলেছেন। কি করবেন? আজকালকার পোলাপান। আপনি আপনার অবস্থান ঠিক রাখেন। বাকীগুলো কই যায় যাক।

    1. একটু হাসলাম আপনার হাসি দেখে।ভাল লাগলো আপনার সাথে হাসতে পেরে।
      চেষ্টা তো করি লাইনে থাকার
      এখন বাকিটা নির্ভর করছে রাস্তা বাঁকার

মন্তব্য করুন