এলিজি: বুকে এক পাথর চাপা

 

মাহবুবুল আলম ||

 

তুমি নেই আজ আছে শুধু স্মৃতি

স্মৃতিরই মোহনায়,

তোমার শোকে  কত যে কাতর

লিখে যাই কবিতায়;

তবু তুমি ছাড়া নেই কোন সুখ

মনে বড় হাহাকার,

তোমারই শোকে শ্রাবণ আকাশ

কেঁদে যায় বারবার।

 

শিশুদের মুখে নেই কোনো হাসি

বেদনার অশ্রু ঝরে,

পাখিরাও আজ গায় না যে গান

অশ্রু ঝরায় নির্ঝরে;

নদীতে আজ নেই কোনো স্রোত

সেও নীরব নিথর,

তোমার শোকে সেও শোকাতুর

কষ্ট মনের ভেতর।

 

কত যে বেদনা মনে আছে জমা

এই দুখ কারে বলি,

শোকের কাফন শরীর ও মনে

একা একা পথ চলি;

বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন

হৃদয়ে ধারণ করি,

যতদিন বাঁচি ততদিন যেন

সে আদর্শ থাকি ধরি।

 

তোমার খুনিদের করবো না মাপ

যতদিন আছে প্রাণ,

তোমার মহিমা অমর কীর্তির

গেয়ে যাবো গুণগান;

বুকের পাঁজরের গোপন গহীনে

রেখে যাবো শোক জমা,

পনের আগস্টের সিমার খুনিদের

করবো না কখনো ক্ষমা।

 

তুমি আছো মিশে আমাদের রক্তে

আছো মিশে প্রাণে প্রাণে,

তোমার গৌরব মহিমার কথা যে

বলে যাই কবিতা ও গানে;

বিশ্ব দরবারে তুমি যে আমাদের

বাড়িয়েছো সন্মান,

জাতীয় পতাকার লাল-সবুজে

মিশে আছো কীর্তিমান।

 

১৫ আগস্ট ২০২০

মোট পড়েছেনঃ ১,২৬৫জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. কীর্তিমানের মৃত্যু নেই, সে অমর। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল জাতির পিতার প্রতি। খুব ভালো লাগলো আপনার কবিতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

  2. তুমি আছো মিশে আমাদের রক্তে
    আছো মিশে প্রাণে প্রাণে,
    তোমার গৌরব মহিমার কথা যে
    বলে যাই কবিতা ও গানে;
    বিশ্ব দরবারে তুমি যে আমাদের
    বাড়িয়েছো সন্মান,
    জাতীয় পতাকার লাল-সবুজে
    মিশে আছো কীর্তিমান।


    …………দুর্দান্ত লিখেছেন ভাই জাতির পিতাকে নিয়ে, সত্যিই এই রক্ড়ক্ষরণ শেষ হবার নয়, শুভ কামনা সব সময়।

  3. আসলে মহামানবের স্তুতি লিখে শেষ করা যাবে না।
    অন্তর নিংড়ে লিখেছেন।
    ভালো লেগেছে কবিতা।
    ভালো থাকুন পরপারে আমাদের মহান নেতা।

  4. জাতির পিতার প্রতি বিনম্র সশ্রদ্ধ শ্রদ্ধা।
    জাতির পিতাকে নিয়ে সুন্দর একটা কবিতা পড়লাম! শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।

  5. বঙ্গবন্ধুর তুলনা আর কিছুতেই হয়না, তিনি অনন্য অসাধারণ একজন ব্যক্তিত্ব। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁকে।

    সুন্দর লিখেছেন ভাই।

  6. “তোমার খুনিদের করবো না মাপ
    যতদিন আছে প্রাণ,
    তোমার মহিমা অমর কীর্তির
    গেয়ে যাবো গুণগান;”
    তবেই হোক বন্ধু
    তুমি যে মহান।
    বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল জাতির পিতার প্রতি।
    খুব ভালো লাগলো আপনার কবিতা।
    ভালো থাকবেন শুভ কামনা রইলো

মন্তব্য করুন