আমার উঠানে চলে ব্যর্থতার নিত্য তাণ্ডব

শুভ্রনীল!

ভেবেছিলাম তোমার জন্য কত্তো কিছু করবো।

তোমার জন্য একটা আকাশ বানাবো,

সেই আকাশের গায়ে মেঘ ভাসাবো,

মেঘে মেঘে সংঘর্ষে বৃষ্টি ঝরবে,

বৃষ্টির শীতল স্পর্শে শিহরণ জাগবে!

 

জানো শুভ্রনীল! আমি আরও ভেবেছিলাম

তোমার জন্য একটা সমুদ্র বানাবো,

সেই সমুদ্রের বুকে ঢেউ তুলবো,

ঢেউয়ে ঢেউয়ে সংঘর্ষে জলোচ্ছ্বাস হবে,

জলোচ্ছ্বাসের স্রোতে ভাসবে!

 

অথচ এই এক জীবনে এসবের কিছুই হলো না।

তোমার জন্য কিছু করা হলো/হবে না আমার,

এ কথা ভাবতেই চৈত্রের তপ্ত রোদে মাঠ ঘাট কাঠ-

ফাটার মতো ফেটে চৌচির হয়ে যায় আমার হৃদয় ভূমি!

সাইক্লোন জলোচ্ছ্বাস কিংবা কালবৈশাখীর-

ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী তাণ্ডবের মতো,

আমার উঠানে চলে ব্যর্থতার নিত্য তাণ্ডব।

 

ছবি-আমার

মোট পড়েছেনঃ ১,১৭২জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. শাল পাতা দেখেছো কখনো?
    দেখেছো কখনো কি করে/ কেমন করে গড়িয়ে যায় কচু পাতার ওপরে বজ্রমেঘের বৃষ্টিফোঁটা!
    একটা জীবন গড়িয়ে পড়া জল ছাড়া আর কিই বা?
    আকাশটা নিজেরই থাক। ইচ্ছে হলে নিজেই উড়িস মেঘ হয়ে….

    1. সেই ভালো
      আকাশটা বরং আমারই থাক
      ইচ্ছে হলে আমিই না হয় উড়বো মেঘ হয়ে

      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ আপু
      লাভ ইউ সো মাচ ❤❤❤

  2. “সাইক্লোন জলোচ্ছ্বাস কিংবা কালবৈশাখীর-
    ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী তাণ্ডবের মতো,
    আমার উঠানে চলে ব্যর্থতার নিত্য তাণ্ডব।”
    ভালো লাগলো।

  3. ব্যর্থতাকে পিছনে ফেলে শুধুই ভালোবেসে সামনে এগিয়ে যান। খুব সুন্দর হয়েছে কবিতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরাম

    1. হ্যাঁ ভাইয়া খেয়াল থাকবে অবশ্যই
      মাঝে মাঝে নিজের প্রতি প্রচণ্ড অভিমান হয়
      তখন আর কিছুই করতে ইচ্ছে করে না। তাই মাঝেমধ্যেই গায়েব হয়ে যাই

      আমি আছি থাকবো
      সোনেলা ভালোবেসে
      সোনেলার বুকেই বিচরণ করবো

  4. অথচ এই এক জীবনে এসবের কিছুই হলো।
    তোমার জন্য কিছু করা হলো/হবে না আমার,
    এ কথা ভাবতেই চৈত্রের তপ্ত রোদে মাঠ ঘাট কাঠ-
    ফাটার মতো ফেটে চৌচির হয়ে যায় আমার হৃদয় ভূমি!

    চমৎকার প্রকাশ।

  5. কবিতা অথবা চিঠি দুই-ই মানানসই এই লেখায়। প্রতিদিন লিখলে কি হয়? শুভ্রনীলের সাথে সাথে আমরাও নাহয় শুভ্র সুন্দর মেঘে ভাসতাম 🙂

    শেষ প্যারাটায় আরেকবার চোখ রাখুন প্লিজ। কিছু একটা মিসিং লাগছে।

    ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹

    1. না মিসিং ছিলো আপু
      কৃতজ্ঞতা অশেষ

      আসলে মাঝে মাঝে সবকিছু কেমন অসহ্য লাগে
      কেনো জানি প্রচণ্ড রাগ অভিমান জেদ চেপে বসে মনের কোণে। তখন আর কিছুই করতে ইচ্ছে করে না। লিখবো আপু, অবশ্যই লিখবো

      আন্তরিক ধন্যযোগ ভালোবাসা রইলো আপু💓💓

মন্তব্য করুন