পরিত্রাণের পথ

 

অপেক্ষা রাখি আগামীর/আগামীকালের,
কোন এক উজ্জ্বল অলৌকিক শৃঙ্খলের,
দ্বিধা দ্বন্দ্ব সংশয় বিড়ম্বনা প্রতিবন্ধকতা শেষে
দেখা পাব এক প্রশান্তির কোমল পেলব পরশ,
বান-বৃষ্টি ঝঞ্জার উন্মাতাল উত্তালতা
আর বিরূপ প্রান্তিকতার বৃত্ত পেরিয়ে;

সুখের বেদীতে সুন্দরের ধ্যানী হয়ে
পরিত্রাণের পথ খুঁজে পাবো
চিরন্তন অবিনাশী সত্তার।

প্রভাতী-মোরগ-ডাকে ঘুম-ভাঙ্গা-হৃদয়
উন্মোচিত হবে চিরন্তনের সীমাহীন সুখে;
ঘূর্ণিপাক অভিশাপের ছেলেমি সুড়ঙ্গের দ্বার ভেঙ্গে
রংধনুর রঙ্গিন আালো;

শৈথিল্যের নিদ্রালু আলিঙ্গন-আমেজে ঝাঁপিয়ে পড়া
উর্বরতায় এ-এক প্রহেলিকা।

ছবি নেট থেকে।

মোট পড়েছেনঃ ৭০৫জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. আপনার সাথে সুর মিলিয়ে আমরাও সেই ক্ষণের অপেক্ষায় রইলাম।সব প্রতিবন্ধকতা দূর করে পাবো প্রশান্তির নরম ছোঁয়া। পরিত্রাণ মিলবেই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল

  2. প্রিয় কবি আপনার কবিতার শব্দ চুরি করি আমি। কিন্তু দুঃখের বিষয় হলো মনে রাখতে পারি না। অনেক ভেবে কারণটা বের করেছি।
    সেটা হলো শব্দগুলো শুধু আপনার জন্য উদ্ভব হয়েছে।
    আপনার লেখাতেই তাদেরকে মানায়।
    খুব সুন্দর লেখা।
    নিশ্চয়ই আমরা সুদিন দেখতে পাবো ইনশাআল্লাহ।

  3. “সুখের বেদীতে সুন্দরের ধ্যানী হয়ে
    পরিত্রাণের পথ খুঁজে পাবো
    চিরন্তন অবিনাশী সত্তার।“
    আশায় থাকি বন্ধু মোরা
    মুক্তির দিশা পাবার
    শুভ কামনা।

  4. একদিন অবশ্যই মিলবে পরিত্রাণ
    সেই আশাতেই বেঁচে থাকে শত সহস্র প্রাণ

    আশা আছে বলেই হয়তো এখনো
    নিঃশ্বাস নিতে পারে মানুষ

  5. “প্রভাতী-মোরগ-ডাকে ঘুম-ভাঙ্গা-হৃদয়
    উন্মোচিত হবে চিরন্তনের সীমাহীন সুখে;”

    প্রতিদিন ঘুম থেকে বিস্তর আশা নিয়ে জেগে উঠি কবি। সারাদিন পর রাতে আবার আগামীর আশা বুকে নিয়ে ঘুমিয়ে থাকি।
    কবি মহারাজের ভাবনার জয় হোক।

  6. পরিত্রাণ শব্দটা মনুষ্য সৃষ্ট। আর কে না জানে, মনুষ্য সৃষ্ট সবকিছুই ভঙ্গুর। উপরওয়ালা, যার হাতে সবকিছু তিনি আমাদের ত্রান, দান সবই করেন। কিন্তু পরিত্রাণ প্রার্থনা করলেই কেন জানি বেঁকে বসেন। আমরা কিছু চাই বা না চাই, যা দেয়ার তিনি তা দিবেন-ই।
    আমরা আশা করি, প্রত্যাশা করি, প্রতিক্ষায় থাকি। দিনশেষে বুঝতে পারি সবই মিছে মায়া, প্রহেলিকা!

    1. দিন শেষে আশাটুকু জড়িয়েই আমরা বাঁচার স্বপ্ন দেখি।
      স্বপ্ন আমাকে হয়তো জড়িয়ে নেবে/রাখবে বা না , তবুও আমাদের একটি আশা লাগেই।
      নিরাপদে থাকুন আশা সামলে।

মন্তব্য করুন