আকাশে দিনের জোছনা

ভালোবাসার অঙ্গীকারে অঙ্গার হয়েছি আমি,
তবুও অঙ্গ জ্বলে উঠে নিরুৎতাপ দহনে..
হায় প্রিয়তম, এমনই প্রেম দিলে,
সব পেয়েও নিঃস্ব হলাম তোমায় ভালোবাসি বলে..

কোথায় তুমি, আমি  কোথায়!
অদম্য আকাঙ্ক্ষায় নদী-কূল ভেসে যায়,
পথিকের গন্তব্য এখনো বহুদূর ;

ভুলে যাই কতো স্মৃতি স্বরণীয় স্বরণ, কারণ-অকারণে,
তবুও কেন ভালোবাসতে ভুলি না!
কেন বারবারে কন্ঠ শুকিয়ে আসে অনিবার্য তৃষ্ণায়..!

মাতাল আদর ঘিরে আছে চারপাশে,
শুধু তুমি নেই,
স্বশরীরি তুমি নেই..

নিয়ে নাও প্রেম,
ফিরিয়ে দাও হৃদয়ের প্রশান্তি, অথবা

আবার যেদিন আসবে কাছে,
চুমু দিতে চাইবে কপালে, সরে যাবে টিপ,
ফ্যাকাসে অধরে ফুটবে গোলাপ
তোমার আগ্রাসী কামনায় ;

 

* ছবি – আমার 🙂

মোট পড়েছেনঃ ১,৮৮৬জন আজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

    1. **তোমার লেখা পড়ার উৎসাহ বেড়ে গেল**
      এমন মন্তব্য আমার লেখায় পরম প্রাপ্তি!
      আপনিও ভালো থাকুন দিদি।
      অনেক অনেক ভালোবাসা ❤❤

    1. আমার ব্লগ বাড়িতে আপনি স্বাগত। এই প্রথম কমেন্ট দিলেন, এবং অবশ্যই অনেক সুন্দর করে বললেন। ধন্যবাদ আপনাকে।
      ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  1. আবার যেদিন আসবে কাছে,
    চুমু দিতে চাইবে কপালে, সরে যাবে টিপ,
    ফ্যাকাসে অধরে ফুটবে গোলাপ
    তোমার আগ্রাসী কামনায় ;

    অসাধারণ লেখনী।।।।

  2. ফিরে আসুক কামনায় গোলাপ ফুটাতে শূন‌্য হৃদয়ে। ভালোবাসলে পূর্ণতার চেয়ে শূন্যতাই অনুভূত হয় বেশী । যতই ভালোবাসি হৃদয় যেন বলে আরো ভালোবাসো। শুভ কামনা রইলো। অবিরাম ভালোবাসা 🌹🌹

    1. সমস্যা তো এখানেই! ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয়। তবু আরও ভালোবেসে যেতে চায় আকুল হৃদয়!
      চমৎকার কমেন্টের জন্যে অনেক ধন্যবাদ আপনাকে সুপর্ণাদি 🙂
      ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  3. “হায় প্রিয়তম, এমনই প্রেম দিলে,
    সব পেয়েও নিঃস্ব হলাম তোমায় ভালোবাসি বলে..”
    আকাশ দিনের জোছনায় যেও নাকো ভুলে।
    উদার প্রেমের কাব্য চয়ন হবে বলে।
    সুন্দর কাব্য চয়ন। শুভ কামনা।

  4. নদী ভরা জল তবুও জলের আকাল…..
    দুকূল ছাপিয়ে ডোবায় জনপদ
    আকাঙ্খা তবুও পোড়ায়
    তৃষ্ণার দহন!
    এ যেন আমার হয়ে লিখে গেছো আমার কথা,
    এমন লিখতে আমি কেন পারিনা?

    ভালবাসা অবিরাম💕💕

  5. ছবি দেখে ভাবলাম চাঁদ দেখা যাবে কিন্তু কিসের কি! এ যে দিনেদুপুরর জোছনা দেখালেন আপু! ☺

    দূরে থাকলে প্রেমে বাড়ে, স্বশরীরের উপস্থিতির চেয়েও মনের টান উপেক্ষা করা কঠিন। চমৎকার একটি লেখা পড়লাম। আমি যে কবে কবিতা/ অকবিতা লিখতে পারবো!

    শুভকামনা রইলো আপু।

    1. হাহাহা। মাঝে মাঝে আমি দিনের বেলাতেও জোছনা দেখি। হয়তো অকবিতা গুলোয় জোছনায় ভর দিয়ে আসে 🙂 🙂

      কবিরা অ-কবিতা লিখতে পারে না। আপনি কবি। কবিতা ধরা দেয় আপনার লেখায়।

      ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  6. ভালোবাসার অঙ্গীকারে অঙ্গার হয়েছি আমি,
    তবুও অঙ্গ জ্বলে উঠে নিরুৎতাপ দহনে..
    হায় প্রিয়তম, এমনই প্রেম দিলে,
    সব পেয়েও নিঃস্ব হলাম তোমায় ভালোবাসি বলে..

    মুগ্ধ চয়ন, অসাধারণ প্রকাশে মুগ্ধতা অনিমেষ।

  7. আমি মুগ্ধ। কত সুন্দর লিখেন আপনি৷। দিন দুপুরে জোছনায় মগ্ন চৈতন্যের শিষে আমরা সবাই লেখার মাঝে হারিয়ে গেলাম আপু।সুন্দর,অতি সুন্দর,অতি উত্তম লেখা হে প্রিয়। অফুরান ভালোবাসা ছড়িয়ে গেলাম।শুভ কামনা।

    1. এমন কমেন্টের কি জবাব দিবো ভেবে পাই না। মনে হচ্ছে অনেক বিশাল কিছু উপহার পেলাম।
      অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপনার জন্য। ভালো থাকুন আপু ❤❤

  8. গান- হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না…………
    বেশ একটা উথাল পাতাল লেখা।

    দিনের জোছনা ক্যামনে কি?
    সূর্যকে চাঁদ বানিয়ে ফেলেছেন?
    নাকি সারাক্ষনই জোছনার মাঝেই থাকেন?

    কবিতা ভালো হয়েছে,
    শুভ কামনা।

    1. বলতে গেলে সারাক্ষণই জোছনায় মাখামাখি হয়েই থাকি। ভাবনাটাই আসল, জোছনায় থাকতে হলে চাঁদ সুর্য কোনো ব্যাপার না।

      ভালো থাকুন। সুস্থ সুন্দর নিরাপদে থাকুন।
      শুভ কামনা 🌹🌹

    1. গল্পের গরু আকাশে উড়তে পারলে, মেঘের রাজ্যে ঘাস খেতে পারলে, আমার ভাবনারা কি দোষ করলো? আপনার মতো স্মৃতি লাড্ডু খেতে পারিনা, তাই বলে এমন করে বললেন মহারাজ!!

  9. নিয়ে নাও প্রেম,
    ফিরিয়ে দাও হৃদয়ের প্রশান্তি
    এই স্লোগান দিতে দিতে রাজপথে নামুক প্রেমিকার দল!
    এটাই হোক পৃথিবীর সমস্ত প্রিয়তমদের কাছে প্রিয়তমাদের দাবী। ফিরিয়ে দেওয়া হোক সমস্ত প্রশান্তি
    নয়তো আন্দোলন অথবা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হোক।

    দুর্দান্ত উপস্থাপন

    1. ভয় পেয়েছি। হুমকি-ধামকি পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমরণ অনশন! যেই লোক তার প্রিয়তমার মেজাজ খারাপ করে দেয় সেই লোক আবার প্রিয়তম হয় নাকি!
      না খেয়ে আমি মরিতে চাই না এই সুন্দর ভুবনে🥴

মন্তব্য করুন