কিছু লেখা হয়ে উঠছে না

 

কবিতার মত সুন্দর করে কিছু একটি লিখতে চেয়ে
দূরবর্তী-অদূরবর্তী অসম্ভবকে সম্ভবের ছলে ছুঁতে চায়;
বিলাসী মন খর-রৌদ্রকে জ্যোৎস্না ভেবে
আনন্দ-ভাবনার ডালি সাজায়;

আধো-আলোর বারান্দায় দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার সিঁড়ি খোঁজে
অন্ধকারের পিদিম জ্বেলে, নির্ঘুমের রাত চাদরে ঢাকা অস্থিরতাকে
আপন ভেবে কাছে টানে;
নিষ্পলকে চেয়ে থাকা অন্ধ-চোখে নকশী কাঁথার স্বপ্ন আঁকে;

দু’য়ে দু’য়ে তিন বা পাঁচ কী করে হয়!
না-ঘুমের প্রান্তে দাঁড়িয়ে আচমকার কোন এক দৈব-কথনে
জেনে নেবার ভান করে; সাহসী দাঁতের আস্ফালনে।

ঝলমলের শহুরে কথায় কিছুতেই আর কিছু লেখা হচ্ছে না;
শরীরী শিরা ধমনী আগুন আগুন হয়ে জেগে ওঠে না।
গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।

ছবি নেট থেকে।

মোট পড়েছেনঃ ১,১১৪জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. খর-রৌদ্রকে জ্যোৎস্না ভেবে আনন্দ-ভাবনার ডালি সাজিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখতে হবে। মন বিলাসী না হলে কবিতা আসবেনা কলমের আগায়। অনেক কিছুই ব্যতিক্রম হচ্ছে তবুও লিখতেই হবে আগুন দিয়ে আগুন। সবার মনে যেন আগুন ধরে যায় এমন আগুনঝরা লেখা চাই। শুভ কামনা রইলো

  2. দু’য়ে দু’য়ে তিন বা পাঁচ কী করে হয়!
    না-ঘুমের প্রান্তে দাঁড়িয়ে আচমকার কোন এক দৈব-কথনে
    জেনে নেবার ভান করে; সাহসী দাঁতের আস্ফালনে।

    ঝলমলের শহুরে কথায় কিছুতেই আর কিছু লেখা হচ্ছে না;
    শরীরী শিরা ধমনী আগুন আগুন হয়ে জেগে ওঠে না।
    গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।

    অসম্ভব রকমের সুন্দর শব্দমালায় হেরিলাম মন।

  3. “ঝলমলের শহুরে কথায় কিছুতেই আর কিছু লেখা হচ্ছে না;
    শরীরী শিরা ধমনী আগুন আগুন হয়ে জেগে ওঠে না।
    গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।“
    কিছু লেখা হয়ে উঠছে না বলে ও
    কতসুন্দর করে গুছিয়ে লেখা হয়ে গেল ?
    মহারাজ বলে কথা
    শুভ কামনা।

    1. আপনি/আপনারা এত সুন্দর করে বলেন বলেই
      যখন যা মনে আসে তাই ই দ্বিধাহীন ভাবে লিখে দেয়ার সাহস পাই, সাহস দেখাই।
      অবশ্যই ভাল থাকবেন আপনি।

  4. “গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।”
    শহরের অস্তিত্ব নেই যে, শ্রদ্ধেয় কবি মহারাজ। লিখেবন কী করে? তবুও লেখা হচ্ছে না, হচ্ছে বলেও কম লিখছেন না কিন্তু।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।

  5. ঝলমলের শহুরে কথায় কিছুতেই আর কিছু লেখা হচ্ছে না;
    শরীরী শিরা ধমনী আগুন আগুন হয়ে জেগে ওঠে না।
    গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।

    সত্যি দাদা , গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।
    শুভ কামনা শ্রদ্ধেয় দাদা।

  6. অন্ধকারের পিদিম জ্বেলে, নির্ঘুমের রাত চাদরে ঢাকা অস্থিরতাকে
    আপন ভেবে কাছে টানে;
    নিষ্পলকে চেয়ে থাকা অন্ধ-চোখে নকশী কাঁথার স্বপ্ন আঁকে;
    ভালো লাগলো দাদা শব্দের বাহার।

    1. আপনার মহানুভবতা থেকে কবিতা হিসেবে নিচ্ছেন দেখে আনন্দিত হচ্ছি।
      আসলে কবিতা কে আমি যেমন দেখি/ভাবি তা লিখতে পারছি বলে মনে না হওয়াতে ই এম করে একান্ত অনুভূতি বলা।
      অনেক ধন্যবাদ অবশ্যই আপনাকে।

  7. ভাইজানে শব্দখড়ায় ভুগছেন এই লেখা পড়ে কিন্তু তা মনে হচ্ছেনা। বরং কিছুদিন রেস্ট নিন, মাথা হালকা হলে আবার ক্ষুরধার সব কবিতা আমরা পাবো।

    শুভকামনা রইলো ভাই।

  8. নিস্পলক চেয়ে থাকা অন্ধ চোখে যদি স্বপ্ন আঁকা হয়,তাহলে দুই আর এক মিলে তিন,আর দুই আর তিন মিলে পাঁচ করা যায় বৈ কি।প্রতিটি শব্দচয়নে অনন্য নিদর্শন পাওয়া যায়। কত সুন্দর করে লিখেন আপনি মা শা আল্লাহ। আশা করি আগামীতে আরও বেশী সৌন্দর্যনীয় লেখার পাওয়ার অপেক্ষায় শুভ কামনা

মন্তব্য করুন