রং-তুলি হীন শূন্য ক্যানভাস

 

সোনা-রঙের এ-দু’চোখ
শূন্যতায় ভেসে যায় কুল-উপকুলে,
রং-তুলি হীন শূন্য ক্যানভাসে খুঁজে ফেরে
একটি নক্ষত্র-চিহ্ন হৃদয়ের বন্দরে বন্দরে;

লুটেরারা দখলে নিচ্ছে অগাধ-অজস্র ধন-সম্পদ দেহ-মন,
গড়ছে অজস্র হেরেম, তুমুল প্রাসাদ, বিত্তের বৈভব,
বেন্টলি হ্যারিয়ার বিএমডব্লিউ মার্সিডিজ
আরও আরও চাই এর দুনিয়ায়।

মজলুমের নিঃশ্বাসে কেঁপে উঠে দিকচক্রবাল
সারি সারি বৃত্ত নুইয়ে যাচ্ছে প্রবল ঝড়ে,
নোঙর ছেড়া সাম্পান আজ দিক-শূন্য
ঘোলা জল-স্রোতের ঘূর্ণিপাকে,
হায়েনাদের কদর্য আস্ফালনের ভয়াবহ জাগরণ;

ভাবনারা পুড়ে খাক, বিমূঢ় চাহনির বিষাদ মঞ্জিলে
স্বপ্নপুরণ, কখন কোথায় হারিয়েছে কে জানে!!

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৯০৯জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. লুটেরারা দখলে নিচ্ছে অগাধ-অজস্র ধন-সম্পদ দেহ-মন,
    গড়ছে অজস্র হেরেম, তুমুল প্রাসাদ, বিত্তের বৈভব,
    বেন্টলি হ্যারিয়ার বিএমডব্লিউ মার্সিডিজ
    আরও আরও চাই এর দুনিয়ায়। সহমত পোষণ করছি ভাইয়া। এসব লোকেরাই দখল করে নিচ্ছে সবকিছু। যারা সাধারণ মানুষ তারা চেয়ে চেয়ে দেখছে আর হা- হুতাশ করছে। ক্যানভাসটা তাই শূন্য ই রয়ে যায়। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  2. “সোনা-রঙের এ-দু’চোখ
    শূন্যতায় ভেসে যায় কুল-উপকুলে,
    রং-তুলি হীন শূন্য ক্যানভাসে খুঁজে ফেরে
    একটি নক্ষত্র-চিহ্ন হৃদয়ের বন্দরে বন্দরে; “
    সহমত ভাইজান হতাশায় নিমজ্জিত মানুষ চতুর্দিকে
    অন্ধকার দেখে। তাদের আলোর দিশা বড়ই প্রয়োজন
    এই করোনা সময়ে।
    শুভ কামনা।

  3. লুটেরারা দখলে নিচ্ছে অগাধ-অজস্র ধন-সম্পদ দেহ-মন,
    গড়ছে অজস্র হেরেম, তুমুল প্রাসাদ, বিত্তের বৈভব,
    বেন্টলি হ্যারিয়ার বিএমডব্লিউ মার্সিডিজ
    আরও আরও চাই এর দুনিয়ায়।

    বর্তমান অবস্থা আর কবি ভাবনা হুবহু একইরকম।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।

  4. এই দখলদারিত্ব খাইছে। আমরাও যেটুকু কষ্ট করে করি, পারলে ওটাও বিনা বাধায় নিয়ে গেলেই খুশি।
    প্রকৃতি এদের কেনো যে প্রতিশোধ নেয়না?

  5. নিজের মনের মত একটি বন্দর যেখানে লোভলালসা, কুটিলতার কিছুই নেই এমনটা কেবল ক্যানভাসেই আঁকা বা খুঁজে পাওয়া সম্ভব, বাস্তবে বড্ড মুশকিল। বিত্ত বৈভব না থাকলে আমরা অসামাজিক আখ্যা দেই।

    ভালো থাকুন ভাইজান।

  6. চিন্তার বিষয়!
    আমারও একটু খাই খাই রোগ আছে। তবে সমস্যা হোল আমার হাতের নাগালে কিছু পাইনা। ভাবছি এইবার ইলেকশনে দাড়াবো।

    1. এমন ছহি শর্টকাট তরিকা একমাত্র কবির পক্ষেই আবিষ্কার করা সম্ভব।
      কবি আছে যেখানে আমরা যাই সেখানে!!
      বহু কাল পরে, পথ ভুলে না হলেই হয়।
      ইদের শুভেচ্ছা কবিকে।

  7. ভাবনার তুলির আঁচড়ে আঁকি অদেখা অধরা চিত্র,
    ভাঙা মাস্তুল, ছেড়া পাল, পঁচে যাওয়া দড়ির বাঁধনে কি আটকে থাকে হৃদ-সাম্পান!

    নাই-নাই খাই-খাই এর ভীড়ে,
    উন্মুক্ত বন্দর এড়িয়ে, জলদস্যুর পাতানো ম্যাপ ভুলে পাড়ি দিতে হবে অগুনতি পানিপথ।
    নক্ষত্রের চিহ্ন দেখতে হলে নিস্তব্ধ আকাশের সাথে করতে হবে নিঃশর্ত সন্ধি।

  8. রং তুলি হীন শূন্য হৃদ ক্যানভাস
    এই তো কেমন অসহায়ত্বের-
    হাহাকারের কষ্ট যন্ত্রণার চিত্র এঁকে
    পরিপূর্ণ করলেন শূন্য ক্যানভাস

মন্তব্য করুন