(১)
অচেনা টেলিফোন অচেনা স্বর
কে যেন ডেকে যায় সকাল দুপুর।
অচেনা মিসডকল, মায়াবী রাত
চুপচাপ টুপটাপ একাকী চাঁদ।
সুরেলা আবহ, রঙিন মন
মেঘেতে ছেয়ে রয় একলা ভীষণ
কখনো হাতে নিয়ে একঝুড়ি ফুল
কে যেন থেমে যায়, ভেবে সব ভুল।
(২)
কখনো পাখি,কখনো আকাশ
ক্লান্ত বিকেলে কাটে অবকাশ
এক ঝাঁক পাতিহাঁস সাঁতরে বেড়ায়
যাতনা ছিলো যতো,হেসেই উড়ায়।
বুনো হাঁস, বনপাখি আর গেছো বিড়াল
নেচে গেয়ে ধরে রাখে সুর, লয়, তাল।
দুঃখ লুকিয়ে তারা হেসে খেলে বাঁচে
জীবন ফুরিয়ে যায় চেনা সেই ধাঁচে।
২৬/৭/১৯
মোট পড়েছেনঃ ১,১৬৮জন
আজ পড়েছেনঃ ০জন
দারুন লেগেছে আপু। তারিখের সালটা কি ঠিক আছে? শুভ কামনা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
হুম আপু, গত বছর এই দিনে এটুকু লিখেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আচ্ছা। আমি ভেবেছিলাম হয়তো ভুল হতে পারে। ধন্যবাদ আপু
শুভ কামনা আপু।
সুখময় এবং সুখ্যাতি হোক সাহিত্যে বিচরণ ।
সুখ পাঠ্য হলেই আমি সুখী।
শুভ কামনা রইল।
সুখ পাঠ্য ছিলো।দুই পর্বে ছন্দময় লিখেছেন। এগিয়ে চলুন শুভ কামনা রইলো।
আপনাদের কাছে ভালো লাগলেই আমি খুশি।
অনেক ধন্যবাদ । শুভ কামনা জানবেন ।
বেশ রোমান্টিক মনে হলো অনেক শুভেচ্ছা রইল কবি আপু———
এটাই বোধহয় প্রথম রোমান্টিক কিছু লিখলাম । দোয়া রাখবেন।
বছর আগের শিরোনাম হীন
আবেদন কিন্তু কমেনি আজও
যাক না কেটে অনেক দিন।
ভাল লাগলো। শুভ কামনা।
তাই নাকি?
আপনাদের পাঠকের গুণে এমনটা হয়েছে। অনেক ধন্যবাদ ।
চমৎকার উপস্থাপন! শুভকামনা থাকলো।
অসংখ্য ধন্যবাদ।
অনেক শুভ কামনা রইলো।
শুনেছি প্রেমে পরলে মানুষ মেঘলা দিনে এমন কবিতা আওড়ায়? সে প্রেম প্রকৃতি প্রেমও হতে পারে কিন্তু!
ভালো লিখেছলেন কবিতা। শুভকামনা রইলো।
এটাতো এক বছর আগের। আমার ততটা মনে নেই কারও বা কোনকিছুর প্রেমে পড়েছিলাম কিনা। এসব খুব সহজেই ভুলে যাই।
শুভ কামনা রইলো।
কখনো পাখি,কখনো আকাশ
ক্লান্ত বিকেলে কাটে অবকাশ
এক ঝাঁক পাতিহাঁস সাঁতরে বেড়ায়
যাতনা ছিলো যতো,হেসেই উড়ায়।
অনবদ্য । শত
আমার লিখা কারও মনে এতটুকু দাগ কেটেছে জানতে পারলেও আমার ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে।
রোমান্সে ভরা সুন্দর কাব্যগাথা — “সুরেলা আবহ, রঙিন মন
মেঘেতে ছেয়ে রয় একলা ভীষণ
কখনো হাতে নিয়ে একঝুড়ি ফুল
কে যেন থেমে যায়, ভেবে সব ভুল”।
ভালো থাকবেন। শুভ কামনা অফুরান।
কোথা থেকে যে এক টুকরো রোমান্স ভর করেছিল সেদিন কে জানে?
আমার লিখা কারও মনে এতটুকু দাগ কেটেছে জানতে পারলেও আমার ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে।
নিজের লেখা অন্যের ভালো লাগলে খুব ভালো লাগারই কথা। হয়তবা সেদিন বেশ আবেগী ছিলেন তাই খুব সুন্দর লেখায় তা প্রকাশ পেয়েছে। শুভ কামনা অফুরান।
তাই হবে হয়ত। অনেক খুশি বয়ে আনুক এবারের ঈদ।
প্রকৃতি থেকেই তো লেখার জন্ম।
ভালো লাগলো
আপনাদের ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
ভালো লাগলো।
আমার লিখা কারও মনে এতটুকু দাগ কেটেছে জানতে পারলেও আমার ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ভালো থাকবেন।