বিনিময় সূত্রে বাঁধিনি

 

শয়নে-স্বপনে-জাগরণে মিশে আছো অনুভবের পরশে,
তবুও পাইনা আপন করে মনের দুটো কথা বলতে।
যদি ভালোবাসতে পারতে কি এমন করে দূরে সরাতে?
তোমাকে ছাড়া একদম ভালো নেই আমি।
তুমি আমার সুখ, তুমি আমার আনন্দ,
তোমাতেই খুঁজে পেয়েছি জীবনের বেঁচে থাকার নিঃশ্বাস।
কত রাত, কত প্রহর কেটেছে তোমারি কথার মায়াজালে;
তুমি পারোনি আমায় আপন ভাবতে, বন্ধুত্বের আসনে আসীন করতে !
নয়তো নানান অজুহাতে কেন দূরে সরে থাকতে চাও ?
আমি আজো সেখানেই রয়েছি দাঁড়িয়ে , যেথায় তুমি স-ব  নিজ হাতে করেছিলে অবরুদ্ধ।
আমি পারিনি তোমাকে হৃদয়-মন্দির থেকে বিতাড়িত করতে, পারিনি একমুহুর্ত ভুলে থাকতে।
এখন আমার বেঁচে থাকাটা দুর্বিষহ হয়ে উঠেছে, নিঃশ্বাস নিতে খুউব কষ্ট হয়;
অষ্টপ্রহর দাবানল জ্বলছে আর পোড়াচ্ছে অন্তরাত্মা।
তুমি বুঝতে চাইছো না, তুমি চাওনা আমি ভালো থাকি।
বিশ্বাস করো আমি একদম ভালো নেই;
তুমি আমার সেইজন – বিনিময় সূত্রে যাকে কখনো বাঁধিনি।
একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করাও-
বুঝবে প্রিয় মানুষটির এক বিন্দু অবজ্ঞা , হঠাৎ বদলে যাওয়ায় কিভাবে বেঁচে আছি।
তোমার শুভ কামনা ছাড়া, তোমার দেয়া সময় বীনা কিভাবে ভালো থাকি বলো?

মোট পড়েছেনঃ ১,১১৯জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. অষ্টপ্রহর দাবানল জ্বলছে আর পোড়াচ্ছে অন্তরাত্মা-
    তুমি বুঝতে চাইছো না, তুমি চাওনা আমি ভালো থাকি।

    তবুও ভাল থাকতে হবে স্বপ্ন সাজানোর জন্য
    অপেক্ষা থাকার জন্য তবুও ভাল থাকি———-চমৎকা কবি দিদি

    1. প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

    1. ধন্যবাদ দাদা। খুব ভালো লেগেছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আশা করি সাথেই থাকবেন। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  2. “একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করাও-
    বুঝবে প্রিয় মানুষটির এক বিন্দু অবজ্ঞা ,
    হঠাৎ বদলে যাওয়ায় কিভাবে বেঁচে আছি।”
    স্বার্থের লোভে যারা বদলে যায় যাক
    হা হুতাশ করে লাভ কি তাতে
    যদি সে শান্তি পায় আমায় পোড়াতে।
    ভাল হলো। শুভ কামনা।

    1. আহ্ দাদা আপনার মতো এতো নিঃস্বার্থ , নিবেদিত প্রাণ সবাই কি হতে পারে? সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো অহর্নিশি। ভালো থাকুন সুস্থ থাকুন

  3. এই যে এতো আকুলতা
    হৃদয়ের করুণ আর্তনাদ
    অবজ্ঞার অননে জ্বলে পুড়ে দগ্ধ মন
    তবুও তো গলছে না পাষাণ হৃদয়
    তবে কেনো এখনো রয়েছেন পড়ে
    তাঁরই অবরুদ্ধ করা বন্দী নীড়ে

    চমৎকার লিখেছেন দিদি

  4. তাইতো কবি কামিনী রায় লিখে গিয়েছিলেন, “আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী ‘পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে!”
    কবিতা ভালো লেগেছে বলেই কামিনী রায়-এর লেখা কবিতার প্রথম দুই লাইন কপি পেস্ট করেছি, দিদি।
    শুভকামনা থাকলো।

    1. দাদা আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় সত্যিই অবাক হই যে আমি কি সত্যিই কিছু লিখতে পারি?আপনাদের এতো এতো ভালোবাসা পাবার যোগ্য কি? আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ রাত্রি

  5. “তুমি আমার সেইজন – বিনিময় সূত্রে যাকে কখনো বাঁধিনি”
    ভালোবাসা আর বিনিময় সহবস্থান হয়না তাদের।
    ভালো লাগলো দিদি।
    শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করুন