পাথর হতে দোষ নাই

=============================
খুব ভাবলাম, পাথর হলে কেমন হয়
না কি মাটি হবো- মাটি হলে তো
অনেক ঘাসফুলের গন্ধ পাবো;
পাথর সেতো রক্তক্ষণ ঝরায় তাই না;
কিন্তু পাথর না হয়ে উপায় কি বলো?

অথচ মাটির ঘাসফুল শুকে যাবে
তার চেয়ে চলো পাথর হই! হাসছো
মাটির ঘ্রাণ নিতে নিতে এক প্রকার
বদাভ্যাসের পরিনিত হয়েছি;
ভাল মন্দ বোঝার ঘ্রাণ হারিয়ে ফেলেছি।

তার চেয়ে ভাল এখনি পাথর হই- ঢিল
ছুরতে খুব মজা পাবে- তাহলে পাথর হই!
ভাবো না আবার উঠানে পরে থাকব
যেখানে থাকার কথা ঠিক সেখানেই থাকবে-
ভেবেছো তো পাথর হতে দোষ নাই।

০৭ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০
—————————

মোট পড়েছেনঃ ৬২৬জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. আমার তো মনে হয় পাথর হওয়ায় বেস্ট
    মাটিকে তো সবাই দলে মথে যে যার প্রয়োজন মতো ব্যবহার করে
    পাথর হলে সে সুযোগটা তো আর পাবে না
    ভালো লিখেছেন

মন্তব্য করুন