শান্তি নাই

আজ কোথায় যে যাই, ভেবে না পাই;

যেদিকে তাকাই, শুধু করোনা’র গন্ধ পাই!

শহর বন্দর গ্রামেও শুনেছি শান্তি নাই,

যেখানে যাই, করোনা আক্রান্তের খবর পাই!

আজ ভয় ভয় মনে, চলে জনে জনে,

মুখে লাগায় মাস্ক, দেশের সব জনগণে।

হঠাৎ সর্দি-জ্বর হলে, আতঙ্ক জাগে মনে;

মনে হয় এই বুঝি, করোনায় ধরলো এক্ষণে! 

দেশে বিদেশে মরছে, মানুষ অগণিত হারে,

আক্রান্তের হচ্ছে, সারাবিশ্বে হাজারে হাজারে! 

আজ সবাই করোনা’র ভয়ে, থাকে দূরে দূরে,

তবু্ও পায় না রেহাই, করোনায় আক্রান্তই করে।

করোনা থেকে বাঁচতে, সরকার দিচ্ছে লকডাউন,

বিশেষজ্ঞরা বলছে, সামাজিক দূরত্ব বজায় রাখুন!

নিয়মিত হাত ধোন, মাস্ক, পিপি, গ্লাভস, পরুন,

করোনা প্রতিরোধ করতে, নিজের ঘরেই থাকুন!

এতেও রেহাই নেই, প্রতিদিন করোনায় ধরে,

একজনের কারণে দশজন, একসাথে ভুগে মরে!

মরছে যখন কাঁদে স্বজন, দাঁড়িয়ে থেকে দূরে,

দাফন-কাফন, করব, সৎকার অন্যজনে করে।

করোনা কালে, দেশের মানুষের চরম দুর্গতি, 

কেউ আবার সুযোগ, বুঝে করছে কত দুর্নীতি! 

সরকার দিচ্ছে ত্রাণ, কেউ করছে চুরি ডাকাতি,

গরিবের হক খাচ্ছে লুটে, নেই কারোর সুমতি!

শান্তি নাই শান্তি নাই, চাকরিজীবীর চাকরি নাই,

দিনমজুরের কাজ নাই, গরিবের পেটে ভাত নাই,

ব্যবসায়ীর ব্যবসা নাই, করোনা’র চিকিৎসা নাই,

শান্তি নাই শান্তি নাই, করোনা থেকে রক্ষা নাই! 

মোট পড়েছেনঃ ১,১৫৪জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. অপুর্ব উপস্থাপন দাদামশাই।
    দাদা আজ বা অতীত ঘেটে জানা যাবে দিন মজুর এর সমস্যা আছে কিন্তু কাজ পেয়ে যায়।উচ্চ শ্রেনীর সমস্যা নাই। সমস্যা খুদ্র চাকরিজিবি চাকরি হারালেই সব শেষ কারোন জমানো টাকা ও জমি নাই।
    খুব বড় সমস্যা পংগু ও জমি নাই বা মেধা কম এদের।
    এই করোনায় ভাল থাকুন সুস্থ থাকুন। দাদামশাই।

      1. লেখাটি পরীক্ষামূলকভাবে ব্লগে দেখা হয়েছে দিদি। আমি মনে করেছিলাম, যদিও আমি আমার মোবাইলে লাল লেখা দেখতে পাচ্ছি, হয়তো অন্য কেহ এই লাল লেখা দেখবে না; সবার জন্য কালো রঙের লেখাই প্রদর্শিত হচ্ছে। কিন্তু না, আপনাদের মন্তব্যের ভিত্তিতে বুঝতে পারছি, সবাই লাল লেখাই দেখছে।
        ভালো থাকবেন দিদি।

    1. পরীক্ষা করে দেখলাম, ব্লগে লাল রঙের লেখা প্রদর্শন হয় কিনা। আমি মনে করেছিলাম, যদিও আমি আমার মোবাইলে লাল লেখা দেখতে পাচ্ছি, হয়তো অন্য কেহ এই লাল লেখা দেখবে না; সবার জন্য কালো রঙের লেখাই প্রদর্শিত হচ্ছে। কিন্তু না, আপনার মন্তব্যের ভিত্তিতে বুঝতে পারছি, সবাই লাল লেখাই দেখছে।
      ভালো থাকবেন কবি মহারাজ।

  2. করোনা নিয়ে কবিতা হলেও ছন্দময়, সুন্দর পুরো করোনার ছবি উঠে এসেছে। আসলেই শান্তিতে নাই। অস্থির হয়ে আছি। দাদার জন্য শুভ কামনা রইলো

    1. করোনাকালে আরা কেউ ভালো নেই, দিদি।
      আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে থাকলো শুভকামনা, শ্রদ্ধেয় দিদি।

    1. এই করোনাকালে আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, দিদি। যা প্রকাশ করা সম্ভব নয়। তবুও মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে বেঁচে আছি।
      আপনাদের জন্য শুভকামনা থাকলো।

  3. করোনা নিয়ে লাল হরফে কবিতা হলেও সুন্দর করোনার ছবি উঠে এসেছে। আসলেই শান্তিতে নাই। অস্থির হয়ে আছি।
    দাদার জন্য শুভ কামনা রইলো

    1. দেশের অনেক জায়গা রেড জোনের আওতায় আছে। তাই করোনাকালে লাল হরফের লেখা দিয়েছি। তবে হ্যাঁ, এটা পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে। ব্লগ থেকে লাল রং করা হয়নি। আমি এখন নিশ্চিত, ব্লগে লাল, নীল, সবুজ-সহ কয়েকটি রঙের লেখা ব্লগে দেওয়া সম্ভব।
      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

  4. ভালো লিখছেন শ্রদ্ধেয় দাদা।
    আল্লাহ্ আমাদের করোনা মুক্ত করুন, সবার মনে শান্তি ফিরে আসুক।

    ভালো থাকবেন দাদা, আপনার সুস্থতা কামনা করছি।

  5. খুব ভালো লিখেছেন দাদা। অপূর্ব — ‘মরছে যখন কাঁদে স্বজন, দাঁড়িয়ে থেকে দূরে,
    দাফন-কাফন, করব, সৎকার অন্যজনে করে।
    করোনা কালে, দেশের মানুষের চরম দুর্গতি,
    কেউ আবার সুযোগ, বুঝে করছে কত দুর্নীতি’!
    শুভ কামনা রইলো।

    1. এগুলো কোনও লেখা নয় দাদা৷ কবিতাও নয়! কোনরকম লাইন মিলিয়ে ব্লগে পোস্ট করি মাত্র।
      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন।

    1. খুবই অশান্তিতে আছি, দাদা। ক’দিন পরে আমার অবস্থা করোনা’র চেয়েও ভয়ংকর পরিস্থিতি হতে যাচ্ছে মনে হয়। মহান সৃষ্টিকর্তা সহায়। আপনাদের জন্য শুভকামনা থাকলো।

    1. দেশের বিভিন্ন অঞ্চল রেড জোনের আওতায় আছে বলে লেখার রং করেছি লাল। আর এখন তো দেশের অবস্থা একরকম লালই।
      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।

মন্তব্য করুন