পড়ি ধারাপাত

 

আজব এক খেলা এলো কবিদের ঘরে
ফেসবুকে আজ তাই লেখা থরে থরে।
আমি কাঁচা খেলোয়াড় খেলি না তো ভালো
বিজলীর নীচে যেন হারিকেনের আলো।

ফুটবল পায়ে পায়ে খেলে দলবল
আমি শুধু খুঁজে ফিরি কেটে পড়া ছল।
উতসবে মাতে সবে “গোল-গোল-গোল”
আমি শুধু সুর মিলে বলি “হরিবোল”।

ব্যাটহাতে টিকে থাকি, কাটে না তো ঘোর,
রানের খাতায় ওঠে এক দুই জোর।
বলখানা হাতে নিলে
ছক্কা ও চার মিলে
ব্যাটসম্যান পেয়ে যায় শতরান ‘মোর’
এমন পিটুনি খাই আমি যেন চোর !

সব্বাই জিতে যায়,আমি কুপোকাত,
তবু চোখে স্বপ্নরা আসে দিনরাত।
এই চলি  এই থামি
অংকে-হিসাবে নামি
স্বপ্নরা বাসা বাঁধে মনে দিনরাত
“একদিন জিতবই” পড়ি ধারাপাত।

——————-0 0——————-

***(ছবি: সোনেলা থেকে ধার করা)***

মোট পড়েছেনঃ ২,৪৯৭জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. উতসবে মাতে সবে “গোল-গোল-গোল”
    আমি শুধু সুর মিলে বলি “হরিবোল”, এমন পিটুনি খাই আমি যেন চোর। – আপনি শুধু বলেন হরিবোল হাহাহা । আপনি হলেন সব কাজের কাজি। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো

  2. বাহ , খুব চমৎকার লেখা — স্বপ্নরা বাসা বাঁধে মনে দিনরাত
    “একদিন জিতবই” পড়ি ধারাপাত।
    ভালো থাকবেন । শুভ কামনা রইলো।

  3. গোল গোল গোল বল ঘুরিয়ে যে ধারাপাত আপনি পড়ে আমাদের পড়িয়ে দিলেন! তাতে চিন্তিত হচ্ছি…..ছন্দের জাদুতে চার ছক্কা হাঁকালো আসলে কে সে?
    আরো জেতার শুভ কামনা রইলো নিরন্তর।

  4. ব্যাটবল হাতে নিয়ে ফেসবুকে খেলতে নেমে সবাই কবি। সবাই খেলে কিন্তু গোলের কিংবা রানের লক্ষ্য পূরণ হয়না সকলের।

    দারুণ দারুণ! শুভকামনা রইলো ভাই।

  5. স্বপ্নরা বাসা বাঁধে মনে দিনরাত,
    ‘একদিন জিতবোই ” পড়ি ধারাপাত।
    আপনি যে জিতে গিয়েছেন,স্বপ্নরা কড়া নেড়ে জানিয়ে গেল তো,শুনতে পাননি বুঝি ? শুধুই সময় ও অপেক্ষার পালা।একদিন আপনার স্বপ্ন পূরণ হবেই।আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা। দীর্ঘ জীবি হন।

মন্তব্য করুন