অভিনয়

দুচোখ ভরা স্বপ্ন ছিল, ঘুম ভাঙতেই উবে গেল।
প্রেমপূর্ণ হৃদয় ছিল, যান্ত্রিকতা কেড়ে নিল।
নির্ভেজাল হাসি ছিল, কষ্টের আঘাতে মিলিয়ে গেল।

এখন আর স্বপ্ন দেখতে ইচ্ছে হয় না,
এখন আর কাউকে ভালবাসতে ইচ্ছে হয় না,
এখন আর মন খুলে হাসতে ইচ্ছে করে না।

করে চলছি অভিনয় নিজের সাথে।
স্বপ্ন দেখার অভিনয়,
ভালবাসার অভিনয়,
হাসিটাও চলছে অভিনয় দিয়ে।

মাঝে মধ্যে অবাক হয়ে আয়নায় দেখি নিজেকে!
গর্বে ভরে ওঠে বুক,
পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা খুঁজে পাই,
হ্যাঁ, আমি অভিনয় করতে শিখে গেছি,
সত্যিই শিখে গেছি!

মোট পড়েছেনঃ ৭৮৭জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. কথাগুলো সবার ক্ষেত্রেই কমবেশী প্রযোজ্য। শেক্সপিয়ারের ভাষায় জীবনটাই নাট্যমঞ্চ , সবাই অভিনেতা যারা সেরা তাদের হাতেই সবকিছুর চাবি গচ্ছিত হয়। খুব ভালো লিখেছেন ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য

  2. সারাদিন একএক চরিত্রে চরিত্রায়ন শেষে অভিনয়ের খোলসটা খুলে যায় আয়নার সামনে। তখন মনে পড়ে নিজেরও দুটো চোখ ছিলো, কিন্তু সে চোখের দৃষ্টিতে কোন মঞ্চ ছিলো না।

    ভালো থাকুন সোয়েব ভাই।
    শুভ কামনা 🌹🌹

  3. করে চলছি অভিনয় নিজের সাথে।
    স্বপ্ন দেখার অভিনয়,
    ভালবাসার অভিনয়,
    হাসিটাও চলছে অভিনয় দিয়ে। — সত্যি বলতে কি আমাদের জীবনটাই যেন এক সুনিপুণ অভিনয়। শুভেচ্ছা।

মন্তব্য করুন