ভালবাসা তুমি কোন সুদূরে থাকো?
কোথায় বাড়ন, কোথায় চলন
কার ছবি বুকে আঁকো?
কোন কিশোরীর বুকের পাঁজরে
কোন ললনার চোখের আদরে
নিজেকে লুকিয়ে রাখো?
ভালবাসা তুমি কোন সুদূরে থাকো?
কোন ঠিকানায় পড়শী তোমার
কার স্বপনের ঘুম?
কিসের নেশায় মাতো তুমি
ওঠাও সুখের ধুম?
কোন বিধাতার জনম তোমার
কার ছলনায় বাঁকো?
ভালবাসা তুমি কোন সুদূরে থাকো ?
——————–0 0——————-
মোট পড়েছেনঃ ৭৩৫জন
আজ পড়েছেনঃ ০জন
কবি তো কবিতা বলে খালাস।
আমার কেন লিরিকের মত মনে হয়!
আপনি কি আবার লিরিকের দোকানও খুলতে চান! কবিতা মনে করে চালিয়ে নেন কবি। তা না হলে অন্যরা আমাদের মারবে। হা হা হা ——
সাব্যসাচী তো মেনেই নিয়েছি।
লজ্জা পাব কিন্তু।
অসাধারণ লেখা । ভালো লাগলো পড়ে
ধন্যবাদ ভাই।
হুম হেলাল ভাইয়ের সাথে আমিও একমত ভাইয়া। একজন সব্যসাচী পেয়ে গেলাম আমরা। খুব ভালো লেগেছে। শুভ কামনা রইলো আরো নতুন গুণ দেখার জন্য
আমি কিন্তু ভাল রাঁধতে পারি দিদি। হা হা হা…..
তাহলে আগামীতে রান্নার রেসিপি চাই। ধন্যবাদ ভাইয়া
বাহবা! আমি এতো সুন্দর করে কবিতা লিখতে পারবো না।
ভালো লাগলো
চেষ্টা করলে এর চেয়ে ভাল হতে পারে।
আমিতো ভাইজান আমার প্রেয়সীর ছবি সবসময় বুকে এঁকে রাখি। দারুন লিখেছেন। ভাল লাগলো। শুভ কামনা প্রিয় কবির জন্য।
একবুক ভালবাসা ভাই।
ভালবাসার ঠিকানা আজও জানা হল না। দারুণ অনুভূতির প্রকাশ। শুভ কামনা।
শুভকামনা সবসময় ভাই।