কবিতান্ত্রিক প্রজ্ঞাপন

কবিতা কোনো গোপন ব্যাধির ঔষধ না
যে দিব্যি করে লিখে দিবো মোড়কে
শিশুদের নাগালের বাহিরে রাখুন
বাতাসের আর্দ্রতায় ফুরিয়ে যাবে

কবিতা কোনো সংরক্ষিত এলাকাও নয়
যে দায়িত্ববোধে ঝুলিয়ে দিবো প্রজন্মে
কুকুরের কামড় হতে, সাবধান!

অতঃপর..
কবিতা আমার, আর উন্মুক্ত শয্যাগৃহ-
আপনার বয়সভেদে চাহিদায় জড়িয়ে ধরুন।

মোট পড়েছেনঃ ৭৬৫জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. হ্যাঁ ঠিক তাই। কবিতা, গল্প এটা লেখকের স্বাধীনতা। সে যেভাবেই ভাবে, চায় সেভাবেই প্রকাশ করবে । কেউ নিতে পারবে , কেউ পারবে না। সবার মন রক্ষা করে তো সাহিত্য চর্চা হতে পারে না। তবে সাহিত্য তো জীবন থেকেই নেয়া, তবে কল্পনাবিলাসীতাও লেখার খাতিরে , ভাবনার খাতিরে আসবেই। ধন্যবাদ ভাইয়া

মন্তব্য করুন