অভ্যাস……১

খুব সকালে … হ্যা হ্যা …অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার অনেক দিনের অভ্যাস । জানালার লাগোয়া শিউলি ফুলের ঘ্রান – ঘরময় আলতো পায়ে হেঁটে বেড়ায় । ভালই লাগে ।

সাঁজ সকালে গোটা পাঁচেক বাংলা ও দুটি ইংরেজী পত্রিকা নেটে পড়াও আমার আর একটি চিরায়ত অভ্যাস ।

কিন্তু একরাশ নিমজ্জমান ‘হতাস হওয়া’ ছাড়া আর কিছুই দেখতে পাই না । মিথ্যেবাদিতার ছড়াছড়ি সত্ত্বেও আমি আশাবাদি মানুষ হয়েই বাকি সময়টুকু কাটাতে চাই ।

মোট পড়েছেনঃ ৯৬৪জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. আশাহত হই বার বার , তারপরেও আশা স্বপ্ন নিয়ে বেঁচে থাকা – একদিন সব সুন্দর স্বপ্নগুলো বাস্তব রুপ নিবে।
    স্বাগতম আমাদের এই ছোট ব্লগে ।

    1. লেখক যেহেতু নই – অল্প কথাই সম্বল । লেখা বা বলার অপারগতা স্বীকার করতে দ্বিধাহীন আমি ।
      সোনালি সকালের অপেক্ষায় আমি ।

মন্তব্য করুন