আমাদের দুই পাশে ছিল দুই কামরা,
দখলে তা নিয়েছিল কম্যুনিষ্ট বামরা।
সমুখের ঘরটায় ছিল গণতন্ত্রী,
নামে ছিল জনতার,ছিল ষড়যন্ত্রী।
আমাদের ঘরটাতে বাস ছিল অনেকের,
সকলেই ভুলে ছিল জীবনটা ক্ষনেকের।
মতবাদে মতভেদ ছিল সেই কক্ষে,
কেউ কারো পক্ষে তো কেউবা বিপক্ষে।
কেউ যদি ডানে চলে কেউ বামে টানতো,
নানা জনে নানা মতে আদর্শ মানতো ।
ধর্মের বর্মে কেউ হতো কুপোকাত ,
হিন্দু না মুসলিম চলে মাপ কুল জাত।
কে ফকির কে আমির,বৈশ্য বা শুদ্র,
কার মাথা উচুঁ বেশী কেবা অতি ক্ষুদ্র।
ধর্ম বা জাতিভেদে ঘরখানা পুড়লো,
নিজেরাই শ্মশান আর কবরটা খুড়লো।
অবশেষে ঘরখানি হয়ে গেল শুন্য ,
মৃত্যু কি এনে দিল কোন পাপ পূন্য?
বাম ডাম তন্ত্রীরা তালি দিল বেশ বেশ
কক্ষটা ওদের আজ আমাদের সব শেষ?
———————0 0———————
মোট পড়েছেনঃ ১৮০জন
আজ পড়েছেনঃ ০জন
মৃত্যুর মত কঠিন সত্য ডেকে এনে ফয়সালা! মন্দ কী!
হাজারো মত পথের পার্থক্যে।
অন্তহীন ভালবাসা ও শুভকামনা রইল।
বহু মত ও পথের এক বিচিত্র দেশে আছি আমরা,
এর ফলাফল আসলেই শূন্য।
ঈদ মুবারক।
শুভ কামনা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
এমন পার্থক্য, ভেদাভেদ , জাত, ধর্ম টেনে এনেই সবাই সবার কপাল পুড়লো। অদ্ভুত মনুষ্যজীবন! মৃত্যু হলেও ওদের পাপ-পূণ্যের হিসাব আর মেলেনা । তবুও এ লড়াই চলবেই। ভালো লাগলো কবিতা। ধন্যবাদ আপনাকে। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হ্যাঁ, এ লড়াই চলবে। এ লড়াইয়ে আমরা জিততে চাই।
কবিতাটা বেশ বেশ।
ধন্যবাদ ভাই।
অসাধারণ লেখা। ভালো লাগলো।
শুভেচ্ছা ও শুভকামনা ভাই।
কক্ষটা ওদের আজ
আমাদের সব শেষ”
এ ফয়সালা একমাত্র সত্যের মত মৃত্যুতে।
ছন্দের তীব্র ছটায় কঠিন লিখে বোঝালেন বাস্তবতার চিত্র। ক্ষুরধার লেখনী।
প্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপা।
ডান বাম এ লড়াই চলবেই।
জাত পাত এ বিভেদ থাকবেই
ভালো লাগলো কবিতা। ধন্যবাদ আপনাকে।
ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শুভকামনা রইল দাদা।
মতবাদে মতভেদ ছিল সেই কক্ষে,
কেউ কারো পক্ষে তো কেউবা বিপক্ষে।
এসব চলবেই
জাত পাত এ বিভেদ থাকবেই
ভালো লাগলো কবিতা। ধন্যবাদ দাদা।
শুভকামনা অফুরান
চমৎকার লিখেছেন ভাইয়া
মতবাদের মতভেদ ছিল আছে থাকবে
আর এর ফল ভুগতে হয় সাধারণত জনগনকে
ধন্যবাদ সাথে থাকার জন্য।
কবিতা ও গল্প কোনটাইতো বাদ দেবার মতন।একটা সিনেমা দেখেছিলাম একই অঙ্গে এত রূপ। এখন দেখছি একই কলমে দুই রূপ। দারুন লাগলো ভাইজান।
আপনারা সাহস দেন বলেই লেখার প্রেরণা পাই।
যথার্থই বলেছেন কবিতার পঙক্তিমালায়।বাম,ডান বা লেবাশদারীদের স্বার্থসিদ্ধির প্রভাবে আম জনতা শেষ হয়ে যায়।
ভালো লাগল।