পরাধীনতার শিকল

আজ আমি রাত জাগা পাখি-শুধু তোমার কারণ।
তোমার অপেক্ষায় পথ চেয়ে  থাকি-সেও তোমার কারণ।
তোমাকে খুব ভালোবাসি -সেতো তোমারি কারণ।
তোমাকে ভালোবেসে হয়েছি আমি পরাধীন-
আজ আর আমার নিজের বলে কিছুই নেই।
নিজের ক্ষুধার কথা ভাবিনা, ভাবি তুমি খেয়েছো কিনা!
নিজের কষ্টের কথা ভাবিনা, ভাবি তুমি কষ্ট পাও কি-না!
নিজের সুখ, চাওয়া-পাওয়া হয়েছে বিলীন- শুধুই তোমার তরে।
নিজের খেয়াল খুশি মতো এখন আর কিছু ভাবতে বা করতে পারিনা।

তুমি তো বদলে যাওনি, তুমি তো কষ্ট পাওনি;
আমাকে ভালোবেসে এক আঁজলা বৃষ্টিতে আঁচল ভিজিয়ে দাওনি।
পথের ধারে একগুচ্ছ কদম, কাঠগোলাপ, দোলনচাঁপা হাতে তুলে দাওনি;
ঝিলের জলে ছোট্ট নায়ে পূর্ণিমা তিথিতে কিংবা
শরতের কাশবনে আমায় নিয়ে লুকোচুরি খেলনি ।
এমন অদৃশ্য পরাধীনতার শিকলে কেন বাঁধলে আমায়?

মোট পড়েছেনঃ ১,০০৯জন আজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. ভালোবাসলে আসলে কিছুটা পরাধীন মনে হলেও সেটা প্রকৃত পরাধীনতা নয় কিন্তু দিদিভাই। এটি হলো তাঁকে ভালোবাসার প্রকাশ মাত্র। ভালোবাসলে একে অন্যকে কিছুটা ছাড় দিতেই হয়। তবে একপক্ষীয় হলে সেটা আবার সমস্যা কিন্তু। দু’পক্ষকেই মেনে নিতে হয় আসলে তবেই এটি স্বাধীনতা মনে হবে।

    ভালোবাসার জয় হোক। শুভকামনা রইলো।

    সোনেলায় আমার ৩য় বছরের প্রথম মন্তব্য আপনার লেখায় করতে পেরে ভালো লাগছে।

    1. অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। আমি ও আপনার পোস্টে প্রথম মন্তব্য করতে চেয়েছিলাম । কিন্তু নেট সমস্যার কারণে হলোনা। আরো আরো সমৃদ্ধ, তথ্যবহূল, মজার লেখা চাই দ্রুত। প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। অভিনন্দন ও শুভেচ্ছা রইলো দুইশত তম পোষ্টের জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

    2. ভালোবাসা মানেই একে অন্যের পরিপূরক হওয়া , একপক্ষ শুধু দিয়ে গেলেই সেটা পরাধীনতা হয়ে যায় কিন্তু ভালোবাসলে তখন পরাধীনতা, স্বাধীনতা মাথায় থাকে না। কতটুকু উজার করে দিতে পারলাম সেটাই মুখ্য হয়ে রয়।

  2. নিজের সুখ, চাওয়া-পাওয়া হয়েছে বিলীন- শুধুই তোমার তরে।

    নিজের খেয়াল খুশি মতো এখন আর কিছু ভাবতে বা করতে পারিনা।
    বাক্যদুটিতে বাস্তবতা খুজে পেলাম দিদিভাই।

  3. ভালোবাসা কি একতরফা হয়েছিলো!
    নয়তো এত এত অপ্রাপ্তি কেন জমে উঠবে!!

    কখনো ভালোবাসা,
    যেন স্বাধীন মনের মরীচিকা,
    আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকে পরাজিত-পরাধীনতায়..
    ভালোবাসা কেন এমন হয়?
    ভালোবাসার রঙেরা কেন বদলে যায়?!

    1. আপু ভালোবাসা তো একতরফাই হয়। মানুষের মন বদলায় তাই মনের রঙ ও বদলে যায়। ধন্যবাদ আপু। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

      1. এখানে এসে আমি অনেকগুলো কবিতা পড়েছি। কবিতাগুলো যেমন ভালো লাগে তার মত করে মন্তব্য গুলোও আনন্দ দেয়। সবাই অনেক ভালো বলে। এখানে আমি অনেক কিছুই শিখতে পারবো। আবার ভীতু হয়ে আছি আপনাদের মত বলতে পারছিনা বলে।

      2. হুম ভয় আমিও পেয়েছি সত্যি বলতে এখনো পাই । সোনেলার সবাই খুব ভালো ও আন্তরিক। আপনার যেকোন সমস্যা হলে জানাবেন। লেখার অনুপ্রেরণা ও সবার ভালোবাসায় সিক্ত হই প্রতিনিয়ত। ভয় পাবেন না আপনি আপনার মতো প্রকাশ করবেন মতামত। ভালো থাকবেন

  4. কেউ যদি এক কদম আগায় তার দিকে দুই কদম আগানো যায়। আর কারো দিকে এক কদম আগালে সে যদি দুই কদম পিছায় তাহলে সেখান থেকে ফিরে আসাই ভালো……শুভ রাত্রি

  5. মনকে বেধে রাখা বড্ড কঠিন।দুটি মন একডোরে বাধা পড়লে হয়তো সমস্যা নেই।কিন্ত গন্তব্যহীন বিরান পথে চলতে থাকলেই বিপদ।
    পুরোটা পড়লাম।বেশ ভাল লাগল,দিদি।

    1. এইতো খুব ভালো একটি মন্তব্য দিলেন। অসংখ্য ধন্যবাদ পুরোটা পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো

মন্তব্য করুন